মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

আদালতে কান্নায় ভেঙে পড়লেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। 

সোমবার (২৪ জুলাই) সকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে আসেন পরীমনি। এর ঘন্টা দুয়েক পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 

সাক্ষ্যগ্রহণের সময় পরীমনি বলেন, ‘ঐদিন নাসির আমাকে অনেক গালাগালি করে। এরপর বলে তোকে গালাগালি করে কি হবে বলে আমার গায়ে হাত দেওয়া শুরু করে। আমি বাধা দিতে চেষ্টা করি কিন্তু চেয়ার বেঁধে পড়ে যায়। সে আমার গলা টিপে ধরে ও বাজেভাবে আমাকে টাচ করে।‌ ওয়েটার দূরে আছে কিন্তু তাকে গলা ধরে বের করে দেওয়া হয়। এরপর নাসির উদ্দিন লাইট বন্ধ করে দিতে বলে এবং বলে সবাই বের হয়ে যাও। লাইট অফ করে দাও।’

পরীমনি আরো বলেন, ‘এরপর সমস্ত লাইট অফ হয়ে যায় শুধু টিভির মনিটরের সামান্য আলো ছিল। সে আমাকে অনেক জোরাজুরি করে। জিমি ও আমার চিৎকার চেঁচামেচিতে লাইট ফ্যান আবার চালু হয় ও লোকজন ফিরে আসে।

কি ধরনের জোরাজুরি করতেছিল তার আইনজীবীর এমন প্রশ্নের জবাবে পরিমনি বলেন যে, তখন নাসির জোর করে আমার টি-শার্ট খোলার চেষ্টা করতেছিল।

এ সময় আদালতে কান্নায় ভেঙে পড়েন পরীমনি। তার মুখে কথা বের হচ্ছিল না। তাকে বারবার ওড়না দিয়ে চোখ মুছতে দেখা গেছে। তাকে জোরে জোরে শ্বাস নিতে দেখা গেছে। 

এ সময় আদালত বলেন, ‘পরীমনি  আরো কিছু বলতে চান কিন্তু লোকজন দেখে হয়তো বলতে পারছেন না। আদালত তাকে বলেন, আপনি যদি চান তবে আপনার বিচার ক্যামেরা ট্রায়াল হতে পারে অথবা সবাইকে বের করে দিয়ে এ আদালতেও হতে পারে।  আইনজীবীরা মৌখিকভাবে ক্যামেরা ট্রায়ালের আবেদন করলে আদালত বলেন, আপনারা লিখিত দেন। পরবর্তী বিচার হবে ক্যামেরা ট্রায়ালে।’

পরবর্তী সাক্ষীর জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ওআ/ আইকেজে 

আদালত পরিমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250