মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

আবারও চাঁদরাতে জেমস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

নগরবাউল জেমস গত চাঁদরাতে ‘আই লাভ ইউ’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন। দীর্ঘদিনপর জেমসের একটি গানে শ্রোতাভক্তদের মন ভরেনি। তাই আবারও এবারের চাঁদরাতে এলেন তিনি নতুন গান নিয়ে।

এবারের গানটির শিরোনাম ‘ভুল সবই ভুল’। গানটি নিয়ে জেমস মাইক্রোফোনের সামনে শুরুতেই বলে উঠলেন, ‘তোমরাই আমার মনের মানুষ, গানের মানুষ।’

এরপর জেমস বলেন, ‘আমার নিমন্ত্রণে আপনারা এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা জানাই, এবার ঈদের চাঁদরাতে নতুন একটা গান মুক্তি পাবে। গানটি প্রযোজনা করেছেন বসুন্ধরা ডিজিটাল। আমি তাঁদের পূর্ণ স্বাধীনতা জানাই,গানটি করতে তারা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। ভক্তদের মতো আপনাদের সঙ্গেও আমার আজন্মের একটা টান আছে। থাকবে। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।’

জেমস বরাবরই আসিফ ইকবাল, লতিফুল ইসলাম শিবলী, আসাদ দেহলভী, মারজুক রাসেল, প্রিন্স মাহমুদের মতো সংগীত জগতের মানুষদের সঙ্গে সমন্বিত বিশেষ করে কবিতাধর্মী গান করতে ভালোবাসতেন। এমন গান আবার করার ইচ্ছা আছে কি না, কিংবা করবেন না- এমন প্রশ্নের উত্তরে জেমস জানালেন, এখন ভবিষ্যতের কথা তিনি জানেন না। বললেন, ‘জানি না ভবিষ্যতে কী হবে; হতেও পারে। কী হবে সামনে তা তো বলা যায় না।’

এম/

আরো পড়ুন

আবারও একসঙ্গে চঞ্চল-শাওন

নগরবাউল জেমস গান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250