রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী *** বিশ্ববাসীর মনোযোগ ফিলিস্তিন থেকে সরে গেছে কেন *** সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত *** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন *** আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

ডিসেম্বরে মিমির বিয়ের গুঞ্জন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

অভিনয়, গান কিংবা রাজনীতি—নানা ভূমিকায় দেখা গেছে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। তবে ক্যারিয়ারের শুরু থেকে নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রেখেছেন তিনি। প্রেম কিংবা বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই বরাবরের মতো তা কৌশলে এড়িয়ে গেছেন। কিন্তু এবার টালিউডের অন্দরে নতুন করে ডালপালা মেলছে তার বিয়ের জোর গুঞ্জন।

পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে নাকি সাতপাকে বাঁধা পড়তে পারেন মিমি। কলকাতার কোলাহল ছেড়ে দূরে, উত্তরবঙ্গের কালিম্পংয়ে একেবারে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জীবনের নতুন এই অধ্যায় শুরু করতে চান তিনি। পাহাড়ের কোলে ছিমছাম আয়োজনেই বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে সুনির্দিষ্ট তারিখ বা ভেন্যু এখনো প্রকাশ্যে আসেনি।

সবচেয়ে বড় কৌতূহল তৈরি হয়েছে মিমির মনের মানুষকে ঘিরে। শোনা যাচ্ছে, মিমির হবু বর বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন; তিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা, যার নাম সিদ্ধার্থ। তবে এই সম্পর্কের খবর নিয়ে মিমি কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিলমোহর দেওয়া হয়নি।

ব্যক্তিগত জীবন নিয়ে এমন জোর চর্চার মধ্যেই পেশাগত কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছেন মিমি চক্রবর্তী। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এর পাশাপাশি রাজ চক্রবর্তীর প্রযোজনায় নতুন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। অভিনয়ের এই ব্যস্ততার মাঝেই তার বিয়ের খবরে সরগরম টালিউড; এখন শুধু মিমির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250