শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

আবারো বুবলীর ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ফেসবুকে সবসময় সরব থাকেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ফেসবুকে নায়ক শাকিবের নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘ভূতের মুখে রাম রাম (নাম)। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’

শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্কের সমীকরণ কেবলই জটিল হচ্ছে। একদিকে শাকিব বলছেন, তার সঙ্গে বুবলীর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বুবলীর দাবি, তাদের এখনও বিচ্ছেদ হয়নি। যোগাযোগ হয় নিয়মিত।

সম্প্রতি বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন শাকিব খান। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, তার জীবনে এ নায়িকার কোনো অস্তিত্ব নেই।

শাকিবের এসব কথা বুবলীও শুনেছেন। 

আরো পড়ুনশ্রাবন্তীকে ছেড়ে নতুন কার প্রেমে মজেছেন অভিরূপ!

এদিকে গেল মাসে গানবাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের খবর প্রকাশ হয়। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান। এরপর তার আর অপু বিশ্বাসের একটি কলরেকর্ড ফাঁস হয়। সেই কথোপকথনের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম।

তাপস-বুবলীর প্রেমের খবর যখন সামনে আসে, তখন ভারতে বারাণসিতে প্যানইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ এর শুটিং করছিলেন শাকিব খান। কাজের ব্যস্ততার মাঝেও তিনি শুনেছেন এসব ঘটনা। কিন্তু তখন মুখ খোলেননি। তবে দেশে ফিরে সদ্যই একটি গণমাধ্যমের কাছে এ নিয়ে কথা বলেছেন এই সুপারস্টার।

২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব। এরপর ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান।

এসি/ আই. কে. জে/ 


বুবলী শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250