মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

আবারো ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৯ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আবারো ব্যালন ডি’অর পেতে পারেন লিওনেল মেসি। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে ব্যালন ডি’অরের জন্য প্রাথমিকভাবে মনোনীত ৩০ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় লিওনেল মেসির নামও রয়েছে।

এবার ব্যালন ডি’অর জিতলে ক্যারিয়ারে ৮ম বারের মতো ব্যালন ডি’অর পাবেন মেসি। এদিকে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত এ তালিকায় মেসির সাথে আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপ্পের নামও রয়েছে। 

ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা করার ক্ষেত্রে  ক্লাব এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপের পারফরম্যান্সকে প্রাধান্য দেওয়া হয়েছে। কাতার বিশ্বকাপে সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তাই এবারও এই পুরস্কারের বড় দাবিদার তিনি। 

ব্যালন ডি'অরের জন্য প্রাথমিকভাবে মনোনীতদের তালিকায় অন্যান্যরা হলেন-

ভিক্টর ওসিমেন, লুকা মড্রিচ, হ্যারি কেইন, রবার্ট লেভানডফস্কি, আন্তোনিও গ্রিজমান, লাউতারো মার্তিনেজ, রদ্রি, মার্টিন ওডেগার্ড, ইকাই গুনদোয়ান, হুলিয়ান আলভারেজ, ইয়াসিন বোনো, ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা, মোহাম্মদ সালাহ, জামাল মুসিয়ালা, জাস্কো গার্ভাদিওল, আন্দ্রে ওনানা, কোলো মুয়ানি, জুড বেলিংহ্যাম, ডি ব্রুইনা, বার্নার্দো সিলভা, বুকায়ো সাকা, এমি মার্টিনেজ, নিকোলাস বারেল্লা, রুবেন দিয়াজ, কাভিচা কাভারাৎসখেলিয়া, কিম মিন-জে।

এম.এস.এইচ/ 

মেসি ব্যালন ডি’অর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250