বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

আবার শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

পাওনা মুনাফার দাবিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১৮ জন শ্রমিক মামলা করেছেন। মামলার শুনানি শেষে আদালত ড. মুহাম্মদ ইউনূসকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে। একই সাথে আগামী ১৬ অক্টোবরের মধ্যে এ সমনের জবাব দিতে বলেছে আদালত। 

সোমবার (২৮ আগস্ট) সকালে ঢাকার শ্রম আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে। 

তবে এব্যাপারে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “এখনও সমনের নোটিশ পাইনি। নোটিশ পেলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে শ্রম আইন লঙ্ঘনের আরেকটি অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে।

এম.এস.এইচ/ 

ড. মুহাম্মদ ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250