মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

ফেডারেশন কাপ ফুটবল

আবাহনী-মোহামেডান স্বপ্নের ফাইনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে আবাহনী - ছবি: আবাহনী লিমিটেড ফেসবুক

সম্ভাবনাটা তৈরি হয়েছিল প্রথম সেমি-ফাইনালে মোহামেডানের জয়ের দিনই। কারণ অপর সেমিতে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিদ্বন্দ্বী ছিল আবাহনী লিমিটেড। স্বপ্নের এ ফাইনালকে পূর্ণ করতে এদিন শেখ রাসেলকে গুঁড়িয়ে দিয়েছে আবাহনী। তাতে ১২ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দলদুটি।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। গত সপ্তাহে প্রথম সেমিফাইনালে ফেভারিট বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়েছিল মোহামেডান।

এর আগে এই দুই দল শেষবার ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০০৯ সালে। অর্থাৎ ১৪ বছর আগে। সেবার শেষ হাসি হেসেছিল মোহামেডান। তবে কোনো টুর্নামেন্টের ফাইনালে দুই দলের শেষ লড়াইটি হয়েছিল ২০১১ সালে। সুপার কাপের ম্যাচে সেবার জয়ী হয়েছিল আবাহনী।

আরো পড়ুন: ম্যানচেস্টার সিটি নাকি রিয়াল মাদ্রিদ, ফাইনালের টিকিট কাটবে কে?

এদিন আবাহনীর জয়ে জোড়া গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। অপর গোলটি দানিয়েল কলিনড্রেসের। ৩৪তম মিনিটে রেজাউল করিমের থ্রু বল ধরে দারুণ এক কোণাকোণি শটে দলকে এগিয়ে দেন কলিনড্রেস। বিরতির ছয় মিনিট পরই ব্যবধান বাড়ান ফাহিম। রাফায়েল অগাস্টোর স্কোয়ার পাসে থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৭১তম মিনিটে ব্যবধান ৩-০ করেন এই তরুণ বাংলাদেশি ফরোয়ার্ড।

আগামী ৩০ মে কুমিল্লায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। এর আগে ২৩ মে গোপালগঞ্জে তৃতীয় পজিশনের ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ও বসুন্ধরা কিংস।

এম/

 

আবাহনী মোহামেডান ফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250