বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা *** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী *** নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের লীগের হামলা, নিহত ২ *** আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ *** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঘড়ির কাঁটা ঘুরিয়ে ১৪ বছর আগে চলে যাওয়া যাক। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর আকাশের দিকে তাকিয়ে ব্যাটটা উঁচিয়ে ধরেছিলেন শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম সেঞ্চুরি হওয়ায় বাংলাদেশ তার স্মৃতিতে বিশেষভাবে জায়গা করে নেওয়ারই কথা। তবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ২০১২ এশিয়া কাপের সেই তিন অঙ্ক ছোঁয়ার কারণে এবার বাংলাদেশকে স্মরণ করেননি।

মহেন্দ্র সিং ধোনির আইপিএল থেকে অবসরের কারণে শচীন বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ সেঞ্চুরি করা এই ক্রিকেটার এবার আরও পিছিয়ে গেলেন। ২০০৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল ধোনির। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের ইতিটা হয়েছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। গতকাল ধোনির সঙ্গে একটা ছবি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশনে শচীন লিখেছেন, ‘আমার এখনো মনে আছে, বাংলাদেশে ধোনির ব্যাটিং দেখে সৌরভকে বলেছিলাম—তার পাওয়ার হিটিংয়ে বিশেষ কিছু রয়েছে। তার মধ্যে বিরল প্রতিভা স্পষ্ট হয়ে উঠেছিল।’

চেন্নাই সুপার কিংস গত পরশু এক্সে এক পোস্টে জানিয়েছে, আইপিএল থেকে অবসর নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির টিম মেন্টরের দায়িত্ব নিচ্ছেন ধোনি। তাতে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের পেশাদার ক্রিকেটারের আনুষ্ঠানিক ইতিই ঘটে গেল। কারণ, ২০২০ সালে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ধোনি। তার দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের একটা অংশ জুড়ে আছেন শচীনও। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতে শচীন তার বিশ্বকাপখরা ঘুচিয়েছিলেন ধোনির নেতৃত্বেই।

২০০৪ সালে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতের জার্সিতে যে ধোনির পথচলা শুরু হয়েছিল, সেই ধোনি পরবর্তীতে হয়ে ওঠেন ‘ট্রফি-কালেক্টর’। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি—ধোনির নেতৃত্বে তিনটি আইসিসি ইভেন্টের শিরোপা জেতে ভারত। এমনকি তার নেতৃত্বে পাঁচটি আইপিএলও জেতে চেন্নাই সুপার কিংস। ধোনির পেশাদার ক্রিকেট থেকে অবসরের পর শচীন লিখেছেন, ‘তার যাত্রা কী অসাধারণ ছিল। তোমার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা, ভারতীয় ক্রিকেটের কিছু স্মরণীয় মুহূর্তের অংশ হতে পারাটা সত্যিই আনন্দের ছিল। আমি সব সময় বিশ্বাস করতাম, তুমি বিশেষ কিছু করবে। আর শেষ পর্যন্ত তুমি প্রত্যাশার চেয়েও অনেক বেশি অর্জন করেছ। ভারতীয় ক্রিকেটকে নিজের সেরাটা দিয়েছ। তোমার সঙ্গে এই দীর্ঘ যাত্রার অংশ হতে পারাটা সত্যিই দারুণ ছিল। অসাধারণ খেলেছ, এমএস।’

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার করে শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। যেখানে চেন্নাইয়ের হয়ে ২৪৮ ম্যাচ খেলা ধোনি রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে ৩০ ম্যাচ খেলেছেন। যেহেতু ফিক্সিংয়ের কারণে চেন্নাই ২ বছর নিষিদ্ধ ছিল, সেকারণে ২০১৬, ২০১৭ সালে তার দল ছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস। ২৭৮ ম্যাচে ৩৮.৩ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইকরেটে করেন ৫৪৩৯ রান। সেঞ্চুরি না করতে পারলেও ২৪ ফিফটি করেছেন।

শচীন টেন্ডুলকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250