মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

আর্জেন্টিনায় অভিষেকে জামালের গোল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও তার সতীর্থ (ডানে)

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল ডি মায়োর হয়ে অভিষেক ম্যাচটা চিরস্মরণীয় করে রাখলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রথম ম্যাচে গোল করে দলকে দারুণ জয় উপহার দিয়েছেন তিনি।

রোববার (২৭ আগস্ট) আর্জেন্টাইন ফুটবল ক্লাব সোল ডি মায়োর জার্সিতে নিজের যাত্রা শুরু করেছেন জামাল। প্রথম ম্যাচেই পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দিয়েছেন অভিষিক্ত এই মিডফিল্ডার।

বাংলাদেশ অধিনায়ককে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেয় আর্জেন্টাইন ক্লাবটি। বাংলা ভাষায় বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে স্টেডিয়ামে দর্শকরা জামালকে স্বাগত জানান। অনেকে ‘ওয়েলকাম জামাল’ লিখে ব্যানার বানিয়ে মাঠে আসেন। জামালও গোলের পাশাপাশি জয় দিয়ে প্রতিদান দিলেন সমর্থকদের।

ম্যাচ শুরুতে কিছুটা এলোমেলো ফুটবল খেলে সোল ডি মায়ো। সেই সুযোগে রক্ষণের ভুলে একটি গোল হজম করে জামালের দল। তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় জার্মিনালের গোল। ৩০ মিনিটের সময় গোল করে সোল ডি মায়োকে ১-০ গোলে এগিয়ে নেন ফার্নান্দো ভালদেবেনিতো। এই গোলের সুবাদে লিড নিয়েই বিরতিতে যায় জামালের দল।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল সোল ডি মায়ো। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টি পায় সোল ডি মায়ো। পেনাল্টি বল জালে জড়িয়ে সোল ডি মায়ো সমর্থকদের আনন্দে মাতান অধিনায়ক জামাল। ৮৭ মিনিটে জার্মিনালের গ্যাব্রিয়েল অব্রেডর গোল করলেও সোল ডি জয়ের জন্য যথেষ্ঠ ছিল না।

৩২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই রইল জামালের সোল ডি মায়ো। ২৪ ম্যাচে প্রতিপক্ষ জার্মিনালের সংগ্রহ ২৪ পয়েন্ট।

এসকে/

আর্জেন্টিনা অধিনায়ক জামাল ভূঁইয়া সোল ডি মায়ো অভিষেকে জামালের গোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250