মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আলিয়ার অ্যাকশন ঝলক যেন ‘মিশন ইম্পসিবল’-কেই মনে করালো

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

হলিউডে আসন গাড়তে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট

বলিউডে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে এবার হলিউডে আসন গাড়তে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘হার্ট অব স্টোন’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক  হতে যাচ্ছে আলিয়ার। আর শনিবার রাতে সিনেমার প্রথম ট্রেলার মুক্তির পর মিষ্টি মেয়ে আলিয়াকে এক ঝলক দেখেই ভক্তরা তার প্রশংসায় ভাসছেন । ৪৩ সেকেন্ডের টানটান অ্যাকশনধর্মী এই ট্রেলার দেখে অনেকটা ‘মিশন ইম্পসিবল’-এর কথা মনে পরছে অনেকের।

টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আজ রবিবার মুক্তি পেয়েছে আলিয়া ভাটের প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’ এর  ট্রেলার। 


আলিয়া ভাট

জানা যায় ভারতীয় সিনে দুনিয়ায় এই সিনেমাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে আলিয়ার জন্যই। এর আগে একটি সাক্ষাৎকারে এই ছবিতে অভিনয়ের প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, ‘হলিউডে আমার প্রথম কাজ। ইংরেজি ছবি করার অভিজ্ঞতা। তার উপর আমি অন্তঃসত্ত্বা। চ্যালেঞ্জটা সেখানেই ছিল। কারণ, ‘হার্ট অব স্টোন’ অ্যাকশন ফিল্ম। দৌড়ঝাঁপ করতে হয়েছে। তবে ইউনিটের সবাই সব কিছু এত সহজ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। নির্বিঘ্নে, আরামে কাজ শেষ করেছি। যে আতিথেয়তা ও যত্ন পেয়েছি, আমি কখনও ভুলব না।’

আরো পড়ুন: দুই বোনের জীবনবাজির গল্পে ঈদে আসছে ‘নিকষ’

ছবিতে সিআইএ এজেন্টের চরিত্রে দেখা যাবে অভিনেতা গেল গ্যাডটকে। তিনি বলেছেন, ‘হার্ট অফ স্টোন দুর্দান্ত হতে চলেছে। একেবারে অ্যাকশন থ্রিলারে মোড়া এই ছবি। এমনভাবে এই ছবি তৈরি করা হয়েছে, যাতে দর্শকরা বাস্তবের সঙ্গে মিল খুঁজে পান।’

অন্যদিকে এই সিনেমায় কেয়া ধাওয়ানের চরিত্র অর্থাৎ আলিয়া একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করবেন। এই প্রথম তিনি কোনও ভরপুর অ্যাকশন ছবিতে রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিতে চলেছেন। তিনি বিশ্বশান্তি ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছেন। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250