সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

আলোচনা সভার অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৭ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) দলটির পক্ষ থেকে এ চিঠি পাঠানো হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা পাঠানো চিঠিতে আগামী বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার জন্য অনুমতি চাওয়া হয়েছে। 

১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি জিয়াউর রহমান বাংলাদেশের বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান।

জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি দেশের সপ্তম রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান। 

আরও পড়ুন: বিএনপি’র অশুভ কামনায় দেশের অশুভ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমান একাত্তরের স্বাধীনতাযুদ্ধে অংশ নেন এবং স্বাধীনতা-পরবর্তীকালে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে যান। স্বাধীনতাযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করে।

১৯৮১ সালের ৩০শে মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল সেনাসদস্যের হাতে নির্মমভাবে তিনি নিহত হন।

এসকে/ 

বিএনপি জন্মবার্ষিকী বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250