রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

আল নাসরের হয়ে শিরোপা জয়ের প্রত্যয় রোনালদোর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

ক্রিস্টিয়ানো রোনালদো - ছবি: সংগৃহীত

সৌদি আরবের ফুটবলে নিজের প্রথম মৌসুমে কিছুই জিততে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতিটাও এখন পর্যন্ত খুব একটা ভালো হয়নি পর্তুগিজ তারকার। তবে রোনালদো ২০২৩-২৪ মৌসুম নিয়ে বেশ আশাবাদী। আগামী মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জয়ের প্রত্যয়ের কথা জানিয়েছেন তিনি।

আল নাসরের হয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতিতে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন রোনালদো। একটি ম্যাচেও গোল পাননি রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক ফরোয়ার্ড। তাঁর দলও ওই দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছে। স্পেনের ক্লাব সেল্তা ভিগোর কাছে ৫-১ গোলে আর পর্তুগালের দল বেনফিকার কাছে ৪-১-এ।

এরপরও ভালো কিছুর আশা করছেন রোনালদো। যদিও তিনি জানেন, সম্ভাব্য সব শিরোপা জেতা এত সহজ ব্যাপার নয়, ‘আমি মনে করি আমাদের ভালো একটি দল আছে। আমাদের নতুন কোচ আর খেলোয়াড় আছে। লক্ষ্য হচ্ছে...আগের বছরের মতোই’—বলেন রোনালদো।

পর্তুগিজ তারকা এরপর যোগ করেন, ‘আমরা দুর্দান্ত একটি মৌসুম কাটাতে উন্মুখ হয়ে আছি। নিশ্চিত করেই আমি এ বছর কিছু শিরোপা জিততে চাই।’

আরো পড়ুন: এবার শ্রীলঙ্কা থেকে ডাক পেলেন তাসকিন

আল নাসরের নতুন কোচ লুইস কাস্ত্রো। ব্রাজিলের ক্লাব বোতাফোগো থেকে এ মাসেই সৌদি আরবের ক্লাবটির দায়িত্ব নিয়েছেন তিনি। এবারের দলবদলে ইন্টার মিলান থেকে মার্সেলো ব্রজোভিচ, লাঁস থেকে সেকো ফোফানা আর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অ্যালেক্স তেলেসকে দলে ভিড়িয়েছে তারা।

এম/


ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250