বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল *** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

ফোর্বসের খবর

আল-হিলালে যোগ দিচ্ছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

ব্রাজিল তারকা নেইমার জুনিয়র - ছবি: সংগৃহীত

পিএসজিতে ভাঙনের সুর অনেক আগে থেকেই শোনা যাচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাবটি ত্যাগের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। এবার ব্রাজিল তারকা নেইমার জুনিয়রও ছাড়তে চাইছেন ফরাসি ক্লাবটি। যেখানে কাতার ও সৌদি আরবের বরাত দিয়ে মার্কিন ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, নেইমার আল-হিলালে যোগ দিতে যাচ্ছেন।

কাতার বিশ্বকাপের পরে ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে। এরপরে গুঞ্জন উঠেছিল, মেসিও যাচ্ছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে। তবে শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকা যুক্তরাষ্ট্রে যাওয়ার ঘোষণা দেন। এ দিকে ব্রাজিল তারকা নেইমারকে নিয়েও সৌদিতে যাওয়ার খবর বের হচ্ছে।

শনিবার (২৪) ফোর্বসের এক আর্টিকেলে বলা হয়, আল-হিলাল এমন একজন বিশ্বখ্যাত তারকার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, যা ‘টক অব দ্য ওয়ার্ল্ডে’ পরিণত হবে। সৌদি আরবের বিখ্যাত সংবাদিক আহমেদ আল আজলান এমনটিই মনে করছেন। বিষয়টি নিয়ে টুইটারে একটি পোস্টও দিয়েছেন তিনি। 

ফোর্বসের ওই আর্টিকেলে আরও বলা হয়েছে, আজলানের এমন বার্তার পরে কাতারভিত্তিক বিইএন স্পোর্টসের সাংবাদিক খালেদ ওয়ালিদও টুইট করে একই খবর দিয়েছেন। বিষয়টি নিয়ে অনেকেই মনে করছেন, সেই খেলোয়াড়টির নাম সম্ভবত নেইমার। 

ওই দুই সাংবাদিক সরাসরি উল্ল্যেখ না করলেও যে রহস্য তৈরি করেছেন তাতে ধারণা পাওয়া যাচ্ছে, সেই খেলোয়াড় নেইমার ছাড়া আরও কেউই নয়। সৌদি আরবের ক্লাব পরিকল্পনা নিয়ে আজলানের বরাত দিয়ে ফোর্বস উল্ল্যেখ করেছে, সৌদি আরবের সরকারি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল-নাসর, আল-হিলাল, আল-ইত্তিহাদ ও আল-আহলির দায়িত্ব নিয়েছে। যেখানে প্রতি ক্লাবে তিনজন জনপ্রিয় খেলোয়াড়কে ভেড়ানোর কথা রয়েছে।

আরো পড়ুন:মোনেম মুন্নাকে মরণোত্তর সংবর্ধনা দেবে ইস্ট বেঙ্গল ক্লাব

পিআইএফের নেয়া দায়িত্ব ইতোমধ্যে বাস্তবেও রূপ নিতে শুরু করেছে। আল-নাসরে রোনালদো, আল-ইত্তিহাদে করিম বেনজেমা ও এনগোলো কন্তে যোগ দিয়েছেন। এখনও দেশটির বিভিন্ন ক্লাবে অনেক তারকা খেলোয়াড়ের যোগ দেয়ার বার্তা পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মেসিকে নিতে ব্যর্থ হলেও নেইমারকে ভিড়িয়ে সেই বার্তা আরও শক্তিশালী করতে প্রস্তুত সৌদি আরব।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250