মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

আল-হিলাল ক্লাবে যাচ্ছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফুটবল দুনিয়া আরও একবার নাটকীয় মোড় দেখতে চলেছে। বার্সেলোনার সঙ্গে সব কথাবার্তা পাকা হয়ে এলেও শেষ মুহূর্তে নেইমারকে পাবার দৌড়ে ফেভারিট হয়ে উঠেছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে দলে পেতে বড় অঙ্কের এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তারা। 

নেইমার সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিলে সেটি হবে এই মৌসুমে তাদের সবচেয়ে বড় সাইনিং। দলটি এর আগে সেনেগালের কালিদু কৌলিবালি, সার্বিয়ার মিলাঙ্কোভিচ-সাভিচ এবং পর্তুগালের রুবেন নেভেসকে দলে টেনেছে। আটবারের সৌদি লিগ এবং চারবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটি আরও বড় কিছু খেলোয়াড় দলে ভেড়ানোর পরিকল্পনা করছে। 

গত এক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল আবারও বার্সেলোনার জার্সিতে দেখা যাবে নেইমারকে। এমনকি নেইমার বার্সেলোনায় চুক্তির কাজ সারতে পৌঁছে গিয়েছেন এমন দাবিও করেছেন অনেক সাংবাদিক। ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা নিজেও আগ্রহী ছিলেন এই ব্রাজিলিয়ানকে পেতে। কিন্তু কোচ জাভির অনাগ্রহ ছিল তাকে নিয়ে। আর এরই সুযোগ নিয়ে নেইমারকে পেতে ধর্ণা দিয়েছে আল-হিলাল। 

আর.এইচ

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250