মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

আড়াই বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, ইটিপি ঢেকে গেছে ঝোপঝাড়ে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় আড়াই বছর ধরে রংপুরের শ্যামপুর চিনিকলে আখ মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ হয়ে আছে কলটির ৮ কোটি টাকার বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণের কাজ। ঝোপঝাড়ে ভরে গেছে এখন সেটি।

সম্প্রতি গিয়ে দেখা যায়, চিনিকলটির প্রধান ফটক বন্ধ। নিরিবিলি ও শান্ত পরিবেশ। গাছগাছালির সুবজ ছায়া। শ্রমিক-কর্মচারীদের নেই কোনো কোলাহল। শুধু প্রশাসনিক ভবনের বেশকিছু কর্মকর্তা-কর্মচারীকে দেখা যায়। কারখানার ভেতরে প্রবেশ করতেই দেখা যায়, মাঠের ভেতর আখ পরিবহনের ট্রাক্টর-ট্রলি ঝোপঝাড় ও লতাপাতায় ঢেকে আছে। কারখানার ভেতরে বিভিন্ন জায়গায় মূল্যবান যন্ত্রাংশ খুলে রাখা হয়েছে। মরিচা পড়ে নষ্ট হওয়ার উপক্রম অনেক যন্ত্রপাতি। কারখানার পেছনে ইটিপি নির্মাণের জায়গা ঝোপজঙ্গলে ঢেকে গেছে। পিলারের রডগুলো বেরিয়ে আছে।

এব্যাপারে জানতে চাইলে চিনিকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাসুদ সাদিক গণমাধ্যমকে বলেন, কারখানার বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২০১৮ সালে ১ জুলাই ইটিপি নির্মাণকাজ শুরু হয়। তবে আখমাড়াই বন্ধের সঙ্গে সঙ্গে এর নির্মাণ কাজও বন্ধ হয়ে যায়।

চিনিকল কার্যালয় সূত্র জানায়, সরকারি অর্থায়নে ইটিপি নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালের ১ জুলাই। নির্মাণের মেয়াদকাল ছিল ২০২০ সালের ৩০ জুন। কারখানা কর্তৃপক্ষ বলছে, ৩০ শতাংশের বেশি কাজ হয়নি।

শ্যামপুর চিনিকল এমপ্লইজ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আগে ৫০ একর জমিতে আখ চাষ করতেন। এখন মাত্র তিন-চার একর জমিতে তিনি আখ চাষ করেন। এই আখ জয়পুরহাট চিলিকলে দেওয়া হয়। তিনি বলেন, ‘নতুন করে চিনিকলের আখমাড়াই শুরু করার কথা শোনা যাচ্ছে। কিন্তু কী হবে জানি না। আমরা চাই, চিনিকল চালু হোক। আবার কর্মচাঞ্চল্য ফিরে আসুক কারখানায়।’

শ্যামপুর এলাকার কৃষক আফজাল হোসেন (৬৩) ও মনোয়ার হোসেনের (৬৪) সঙ্গে কথা হয়। তাঁরা জানালেন, মিল বন্ধ হওয়ায় এখন আর আখ চাষ হয় না। সেখানে এখন আলু-ধানসহ সবজি আবাদ করছেন। আফজাল বলেন, দেশে চিনির দাম দিন দিন বাড়ছে। এখন এই চিনিকল চালু থাকলে সবার উপকার হতো।

এব্যাপারে চিনিকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাসুদ সাদিক গণমাধ্যমকে বলেন, বর্তমানে চিনির বাজার ঊর্ধ্বগতির কারণে চিনিকল চালু হলে দেশের জন্য ভালো হতো। চিনিকল চালু হলে এলাকার অর্থনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

চিনিকল নতুন করে চালু এবং ইটিপি নির্মাণ প্রসঙ্গে মাসুদ সাদিক বলেন, শোনা যায় চালু হবে। কিন্তু সরকারিভাবে কোনো নির্দেশনা নেই। কারখানা বন্ধ হওয়ার সময় থেকে ইটিপি নির্মাণের কাজ বন্ধ রয়েছে।

শ্যামপুর চিনিকলের আয়তন প্রায় ১১১ দশমিক ৪৫ একর। একসময় এই চিনিকলের আওতায় ৩০ হাজার ৫০০ একর জমিতে আখ চাষ হতো। বর্তমানে সীমিত পরিসরে ১৬০ একর জমিতে আখ চাষ হয়।

এম.এস.এইচ/


শ্যামপুর চিনি কল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250