মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ইন্টার ও এসি মিলানের দ্বৈরথ আজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই ইতালিয়ান ক্লাব এসি মিলান ও ইন্টার মিলান।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ মাঠে গড়িয়েছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির ম্যাচ দিয়ে। মঙ্গলবার (৯ মে) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে দুই পরাশক্তির প্রাথমিক দ্বৈরথ শেষ হয়েছে। তবে কোন দলটি ফাইনাল খেলবে, সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ১৭ মে’র দ্বিতীয় লেগের ম্যাচের জন্য। আজ (১০ মে) ইউরোপসেরা হওয়ার মঞ্চে অপর দুই সেমিফাইনালিস্ট দল মাঠে নামছে। দুই ইতালিয়ান ক্লাব ইন্টার ও এসি মিলান মুখোমুখি হবে প্রথম লেগের এই ম্যাচে। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে এ দু'দল।  আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে স্যান সিরোর স্বাগতিক ইন্টার মিলান।  

তবে প্রতিযোগিতাপূর্ণ আসরটির পরিসংখ্যান বরাবরই এসি মিলানের পক্ষে বলছে! এই নিয়ে তৃতীয়বার উয়েফার ক্লাব টুর্নামেন্টে মিলান শহরের দুই ক্লাব পরস্পরের মোকাবিলা করবে। ২০০২-০৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে এবং ২০০৪-০৫তে কোয়ার্টারে মুখোমুখি হয়েছিল তারা। দুইবারই জিতেছিল এসি মিলান। তবে ২০০৫ সালের ওই ম্যাচটি ইতিহাসে চিহ্নিত হয়ে আছে ‘লজ্জার ডার্বি’ হিসেবে। প্রথম লেগে মিলানের জয়ের পর দ্বিতীয় লেগে ইন্টারের উন্মত্ত সমর্থকরা মাঠের মধ্যে আতশবাজির বিরামহীন বিস্ফোরণ ঘটাতে থাকেন। যে কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। সেই ঘটনার পর ইউরোপীয় কোনো টুর্নামেন্টে আবার দুই ক্লাব মুখোমুখি হচ্ছে। 

তবে ইন্টার বস সিমোনে ইনজাঘি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বলেই একে বাড়তি গুরুত্ব দিতে নারাজ। আর দশটা লোকাল ডার্বির মতোই নাকি অনুভব করছেন তিনি, ‘আমরা জানি এই ম্যাচটি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তবে আমি খুব বেশি উত্তেজনা অনুভব করছি না। কারণ, ছেলেরা ভীষণ মনোযোগী। গত ২০ মাসে আমরা সাতটি ডার্বি খেলেছি। এর মধ্যে আমরা জিতেছিও, হেরেছিও। আমরা ওই ম্যাচগুলোর মতোই খেলব। বাড়তি কোনো কিছু করব না।’

সে যাই হোক, দুরন্ত ফর্মে থাকা দুই স্ট্রাইকারের জন্য ফেভারিট হিসেবে মাঠে নামবে ইন্টার। টানা পাঁচ ম্যাচ জিতে আজ নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হচ্ছে ইন্টার। ওই পাঁচ ম্যাচে ১৪ গোল করেছে তারা, যেখানে ১০ গোল এসেছে দুই স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ ও রুমেলু লুকাকুর কাছ থেকে।

তাই বলে এসি মিলানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। স্টেফানো পিওলির নেতৃত্বে ১১ বছর পর গত মৌসুমে তারা সিরি ‘এ’ শিরোপা জিতেছে। গত সেপ্টেম্বরে ডার্বিতে ৩-২ গোলে জিতেছিল মিলান। কিন্তু সর্বশেষ দুই ডার্বিতে তারা হেরেছে ইন্টারের কাছে।

আরো পড়ুন: পিএসজি ছাড়ছেন নেইমার!

তবে মিলান স্ট্রাইকার অলিভার জিরুদের মতে উয়েফার টুর্নামেন্ট বলেই ফেভারিট তারা। ৩৬ বছর বয়সী এ ফরাসি তারকা ২০২১ সালে চেলসির হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। গত মৌসুমে মিলানের সিরি ‘এ’ জয়ের অন্যতম কারিগর তিনি। শুধু এই ডার্বিই নয়, মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের অষ্টম শিরোপাও এনে দিতে চান তিনি। জিরুদ বলেন, ‘যে কোনো সময়ের চেয়ে আমি অনেক বেশি অনুপ্রাণিত। আবারও এই ট্রফি জয়ের দারুণ সুযোগ। আমার বয়স ৩৭ হতে চলল, কিন্তু এখনও গোলের জন্য একজন তরুণের মতো ক্ষুধার্ত আমি।’

এম/


 

বাংলাদেশ এসি মিলান ইন্টার মিলান।

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250