মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

ইন্টার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

লিওনেল মেসি - ছবি: সংগৃহীত

আগে থেকেই সবকিছু ছিল নিশ্চিত। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে লিওনেল মেসি নিজেই জানান, ইন্টার মায়ামিতে যাচ্ছেন তিনি। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার। সেটাও এবার হয়ে গেল। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। আগের ঘোষণা অনুসারে, দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটিতে যোগ দিলেন এই আর্জেন্টাইন তারকা।

মায়ামির পক্ষ থেকে বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে মেসির চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন আর্জেন্টিনা অধিনায়ক।

মেজর সকার লিগের ক্লাবটির মালিকদের একজন সাবেক গ্রেট ফুটবলার ডেভিড বেকহ্যামের কাছে, মেসিকে দলে পাওয়া “স্বপ্ন সত্যি হওয়ার মতো”।

“১০ বছর আগে আমি যখন নতুন একটি দল গড়ার পথে যাত্রা শুরু করেছিলাম, তখন বলেছিলাম যে গ্রেট সব খেলোয়াড়দের চমৎকার এই শহরে নিয়ে আসার স্বপ্ন দেখি আমি।”

২০২২-২৩ মৌসুম শেষের সঙ্গে পিএসজিতে মেসির দুই বছরের অধ্যায় শেষ হয়। চুক্তি অনুযায়ী ক্লাবটিতে আরও এক বছর থাকার পথ খোলা থাকলেও তা চাননি তিনি।

গত বছর কাতার বিশ্বকাপে দেশকে স্বপ্নের বিশ্বসেরার ট্রফি জেতানোর পর এবং ইউরোপীয় ফুটবলে দীর্ঘ প্রায় দুই দশকের সাফল্যে ভরা ক্যারিয়ার শেষে নতুন কিছুর আশায় মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ৩৬ বছর বয়সী তারকা।

পিএসজি ছাড়ার পর এবং জুনে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলে পরিবারসহ এতদিন ছুটি কাটাচ্ছিলেন মেসি। গত মঙ্গলবার তিনি পরিবার নিয়েই পা রাখেন মায়ামিতে।

আরো পড়ুন: সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের

ক্লাবের আঙিনা ফোর্ট লডারডেইলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে রোববার বিশেষ একটি আয়োজনে মেসিকে বরণ করে নেবে ইন্টার মায়ামি।

নতুন ক্লাবের হয়ে মেসি প্রথম মাঠে নামতে পারেন আগামী ২১ জুলাই, লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুস আসুলের বিপক্ষে।

এম/


লিওনেল মেসি ইন্টার মায়ামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250