শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

কলকাতায় যোগ দিয়ে যা বললেন মোস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আইপিএলে মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে খেলবেন এবার। ২০২৬ সালের আসরের জন্য হয়ে যাওয়া ছোট নিলামে তাকে রেকর্ড গড়ে দলে টেনেছে ওপার বাংলার দলটি।

মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছে কেকেআর। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৭ লাখ রুপি। 

আইপিএলে এর আগে মোস্তাফিজ কখনোই এমন দাম পাননি। তার ক্যারিয়ারে সর্বোচ্চ দাম পেয়েছিলেন ২০১৮ সালে, ২ কোটি ২০ লাখ রুপিতে তিনি গিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

এবার তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি লেগে যায় তার সাবেক দল চেন্নাই সুপার কিংস আর কলকাতার মধ্যে। শেষমেশ এই লড়াইয়ে শেষ হাসি হাসে কলকাতা।

৩ বারের চ্যাম্পিয়ন এই দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া প্রকাশ করেছে কলকাতা। নিজেদের এক্স অ্যাকাউন্টে কেকেআর মোস্তাফিজের একটি ভিডিওবার্তা পোস্ট করে। 

সেখানে মোস্তাফিজ বলেন, ‘হ্যালো কেকেআর ভক্তরা। আমি মোস্তাফিজুর রহমান। কেকেআরে যোগ দিতে পেরে, তাদের অংশ হতে পেরে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। শিগগিরই দেখা হচ্ছে আমাদের।’

জে.এস/

মোস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250