বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ইসলামী ব্যাংকে শরীয়াহ পরিপালন শীর্ষক সভা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা ইস্ট, ঢাকা সাউথ ও ঢাকা নর্থ জোনের গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম।

ব্যাংকের ঢাকা ইস্ট জোন প্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা সাউথ জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দীন।

এছাড়া মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরীয়াহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা নর্থজোন প্রধান বসির আহাম্মদ। কর্মশালায় তিন জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকরা অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তি ।


ঢাকা ইসলামী ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250