রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার *** পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি *** রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা *** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে

ইয়া রাসূলাল্লাহ! আপনাকে খুব করে ভালোবাসি

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

প্রিয় নবীজি (সা.)

অগণিত দরুদ ও সালাম আপনার সমীপে। ভালো আছেন কিনা জানতে চাইবো না। দুনিয়ার কষ্ট থেকে মুক্তি দিতেই তো পরম প্রিয় রব আপনাকে তাঁর নিকটে, অতি নিকটে নিয়ে গিয়েছেন; যাতে আপনার চাওয়াগুলো পূরণে সামান্য ত্রুটি না হয়, ইয়া রাসূলাল্লাহ! আপনি তো চলে গিয়েছেন, কিছু উম্মতের উপর দিয়ে গিয়েছেন মহান দায়িত্ব, যে দায়িত্ব আপনি একাই নির্বিঘ্নে সামলেছেন। আজ সে দায়িত্ব সমগ্র উম্মাহ কাঁধে নিয়েও হিমশিম খাচ্ছে। আপনার রেখে যাওয়া দায়িত্ব পালনে যে ত্রুটি, অবহেলা, অলসতা, তা কি ক্ষমার অযোগ্য? ইয়া রাসূলাল্লাহ! 

এই উম্মতকে কি আপনি অপরাধী হিসেবে দাঁড় করাবেন মহান রবের সামনে। সেই উম্মত; সাহাবীদের কাছে যাদের ‘ভাই’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, সেই উম্মত; তায়েফে রক্ত ঝরানোর পরও আপনার মুখ দিয়ে যাদের জন্য বদদু’আ বের হয়নি, সেই উম্মত; হাশরে যখন সকল নবী বলবেন ‘ইয়া নাফসি’ আর আপনি পড়তে থাকবেন ‘ইয়া উম্মতি’ ‘ইয়া উম্মতি’ বলে।

ইয়া রাসূলাল্লাহ! সমস্ত দায়িত্বের অবহেলার জন্য আপনার নিকট সমস্ত উম্মাহর পক্ষ হতে ক্ষমা প্রার্থনা করছি। আমার পিতা-মাতা কুরবান হোক। ইয়া রাসূলাল্লাহ! হাশরের মাঠে এই অধম উম্মতকে অপরাধী বানাবেন না, ইয়া রাসূলাল্লাহ! আপনার আনীত দ্বীনের সামান্যতম অংশ ধারণের জন্য কত কিছু সইতে হয়েছে তা বলার জন্য হলেও একটি বার জান্নাতে যেতে চাই। 

কত কথা, অব্যক্ত অনুভূতি জমে আছে মনে, সবটুকু সময় করে একদিন আপনাকে বলতে চাই। সেদিন বলবো আমরা দুনিয়ার ভোগ-বিলাসিতায় ডুবে যাইনি, জাহেলিয়ামের বিদঘুটে অন্ধকারে খুঁজে ফিরছিলাম একমুঠো হেরার আলো। সেদিন বলবো সমান সমান না হোক আমরাও অল্প-স্বল্প চেষ্টা করেছিলাম। সাহাবীদের মতো সুন্নতগুলোকে আঁকড়ে ধরার শত বাঁধার মুখে জালিমের চোখ রাঙানিকেও ভয় পাইনি, সুখের আশায় সস্তায় ইমান বিকিয়ে দেইনি। সেদিন আরো বলবো, ‘ভালোবাসতে মানা’ শুনেও বারবার আপনাকে ভালোবাসার কথা উচ্চারণ করেছিলাম, ওরা টুটি চেপে ধরে নিঃশ্বাস আটকে দিতে চেয়েছিল তবু আমরা বলে গিয়েছিলাম উচ্চকণ্ঠে ‘ভালোবাসি ইয়া রাসূলাল্লাহ! আপনাকে খুব করে ভালোবাসি।'

আজ আর নয়, বাকি কথাগুলো না হয় সেদিনের জন্য তোলা হয়ে থাক অন্তরের গহীনে। একদিন আসবো দুনিয়ার সব কোলাহল পিছনে ফেলে আম্মাজান রাযিয়াল্লাহু আনহুন্নাগণকে সাথে নিয়ে জুড়ে বসব জানা-অজানা সব গল্পগুলো। আর এভাবে কাটিয়ে দিব যুগের পর যুগ। মহান রাব্বুল আলামীন যাতে ইচ্ছাটা পূরণ করেন। দুনিয়ায় আপনাকে একবার হারিয়েছি তাই বলে আখিরাতে দ্বিতীয়বার হারাতে চাই না।

----ইতি     

আপনার এক অধম উম্মত

মোহাম্মদ ফয়সাল আদিব

আরও পড়ুন : ইয়া রাসূলাল্লাহ্, আপনাকে যদি স্বচক্ষে একটিবার দেখতে পারতাম

এস/ আই.কে.জে/

  

ভালোবাসি ইয়া রাসূলাল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250