মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

ঈদে হল বুকিংয়ে এগিয়ে ‘লিডার,আমিই বাংলাদেশ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবারের ঈদে প্রেক্ষাগৃহে ৮টি ছবি মুক্তি পেলেও হল বুকিংয়ের দিক থেকে এগিয়ে শাকিব খানের  ‘লিডার,আমিই বাংলাদেশ’। ছবিটির একশ’ হল বুকিং চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা তপু খান।

তিনি জানান, আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আমাদের লিডার একশ’ হল বুকিং চূড়ান্ত হয়েছে। আশা করি ঈদ হবে লিডারময়।

একশ’ হল বুকিং চূড়ান্ত হওয়ার পর ছবিটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া জানায়, আপাতত আর হল বুকিং বাড়ানো হবে না।

’লিডার, আমি বাংলাদেশ’ ছবির পরিবেশনার দায়িত্বে থাকা এম এম মঞ্জুর রহমান বলেন, আমাদের একশ’টি হল বুকিং সম্পন্ন হয়েছে। ঢাকার মধ্যে শ্যামলী বাদে সব সিনেমা হল চলবে ‘লিডার আমিই বাংলাদেশ’।

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী বুবলীকে। এছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, মাসুম বাশার, সমু চৌধুরী, মিলি বাশার, প্রীতি প্রমুখ।

এম/

আরো পড়ুন:

পূজা চেরীর নতুন যাত্রা

লিডার আমিই-বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250