বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে! *** সারের পর্যাপ্ত মজুতের তথ্যে সংসদীয় কমিটিতে দ্বিমত, মাঠপর্যায়ে সংকটের অভিযোগ এমপিদের *** চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নেপথ্যে কী *** শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত চক্রান্তের জাল বুনছে: রিজভী *** জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ *** ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের *** মুডিস রেটিংয়ের ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহদী আমিন *** বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, লাশ দাফন নিয়ে সংকট *** ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট আগামী বছর চালুর আশা বিমানমন্ত্রীর *** ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগপত্র

ঈদে ৫ দিনে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ১৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৪ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঈদের আগে ও পরে পাঁচ দিনে পদ্মা সেতুতে ১৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্রিজ অ্যাসোসিয়েশন (বিবিএ) ওয়ের পোর্টাল।

বুধবার (১৯ এপ্রিল) থেকে রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত এ রাজস্ব আয় হয়। এ সময় যানবাহন পারাপর হয়েছে এ লাখ ৪৪ হাজার ২৮৬টি। 

বিবিএ’র ওয়েব পোর্টার জানায়, সরকার ২০ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করলেও সেতুতে যানবাহনের চাপ তারও আগে থেকে বেড়েছে। ১৯ এপ্রিল এ সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২৪ হাজার ১৩৫টি। এ থেকে টোল আদায় হয়েছে তিন কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ২০০ টাকা। ২০ এপ্রিল যানবাহান পারাপার হয়েছে ৩৪ হাজার ২৬৮টি। এদিন টোল আদায় হয়েছে তিন কোটি ৭৩ রাখ ৪৮ হাজার ৪০০ টাকা। ২১ এপ্রিল ঈদের আগের দিন টোল আদায় হয়েছে সব চেয়ে বেশি। এ দিন বিভিন্ন প্রকার যানবাহন পারাপার হয়েছে ৩৫ হাজার ৫২৪টি। এ সময় টোল আদায় হয়েছে তিন কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা।

তবে সব চেয়ে কম টোল আদায় হয়েছে ঈদের দিন ২২ এপ্রিল। এদিন যানবাহন পারাপার হয়েছে ২৩ হাজার ৮৪০ এবং  টোল আদায় হয়েছে এক কোটি ৮১ লাখ ৬০ হাজার ৫০ টাকা। ঈদের পরের দিন ২৩ এপ্রিল এ সেতু দিয়ে যানবাহান পারাপার হয়েছে ৩৬ হাজার ৫১৯টি। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬০ লাখ ৩ হাজার ৮০০ টাকা।

এম/

আরো পড়ুন:

রংপুর অঞ্চলে ৩৩ লাখ টন বোরো ধান উৎপাদনের আশা

ঈদ পদ্মা সেতু টোল আদায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250