সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

ক্যারিবীয়দের টপকে বিশ্বকাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

জিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও আজ শনিবার (১৯শে এপ্রিল) পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। এরপরও জায়গা করে নিয়েছেন বিশ্বকাপে।

পাকিস্তানের কাছে হারের পর জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য নির্ভর করছিল থাইল্যান্ডের হাতে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রানে গুটিয়ে যান তারা। তাই বিশ্বকাপে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজকে সেই রান ১০ ওভারের ভেতর পারি দিতে হতো। কিংবা ১১ ওভারে করতে হতো ১৭২ রান।

ক্যারিবিয়ান মেয়েরা লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন ঠিকই, কিন্তু দিনশেষে ফিরতে হয় হতাশার গ্লানি নিয়ে। ১০ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ম্যাচ জিতেছেন তারা। তাই ১৭২ রান করার সুযোগ আর পাননি। ওয়েস্ট ইন্ডিজের (০.৬২৬) চেয়ে নেট রানরেটে বাংলাদেশ (০.৬৩৯) এগিয়ে থাকায় বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশই।

ওয়ানডে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করতে ১০ ওভারে ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ক্যারিবিয়ান মেয়েরা। প্রথম ওভারের চতুর্থ বলেই চাইওয়াই সহজ ক্যাচ ছাড়লে জীবন পান উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। প্রথম ওভারে ৯ রানের পর দ্বিতীয় ওভারে আসে ১৭ রান। 

একই ধারাবাহিকতায় পরের তিন ওভারে উইন্ডিজ তোলে ১৯, ১৮ ও ১২ রান। ৫ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭৫/০। ম্যাথুসের ব্যাটিং তাণ্ডবে ৬.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১০৫ রান। সপ্তম ওভারের শেষ বলে ১১ চার এবং ২ ছক্কায় ২৯ বলে ৭০ রান করে ফেরেন ম্যাথুস। 

তিনে ব্যাট করতে নামা হেনরি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। ১৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় করেন ৪৮ রান তিনি। ম্যাথুস কিংবা হেনরির শেষ পর্যন্ত জয় এনে দিলেও বিশ্বকাপের টিকেট কাটতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ।

এইচ.এস/

নারী ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250