শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

বাংলাদেশকে ভয় পেতে চায় না জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামীকাল রোববার (২০শে এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া সিরিজে কাগজে কলমে বাংলাদেশই ফেবারিট। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে অবস্থান বাংলাদেশের। এ তালিকার তলানি তথা ১২তম অবস্থানে জিম্বাবুয়ে। তবে মাঠে লড়াই শুরুর আগে বাংলাদেশকে নিয়ে ভয় পেতে চায় না জিম্বাবুয়ে।

সিরিজ শুরু আগে গতকাল শুক্রবার সংবাদমাধ্যমের সামনে এসে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন, ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বললেন। 

তার ভাষায়, ‘আমরা নির্ভীক মানসিকতা নিয়ে খেলতে চাই। দলের ছেলেরা বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত নয়। তবে সিরিজ নিয়ে দীর্ঘ প্রস্তুতি তাদের নিজেদের মেলে ধরার জন্য আত্মবিশ্বাস এনে দিয়েছে। ভিন্ন কন্ডিশনেও টেস্ট ক্রিকেট খেলাটা উপভোগ করতে চাই আমরা।’

উপভোগের মন্ত্রটাই দলের তরুণদের মনে গেঁথে দিয়েছেন আরভিন। চলতি দলে সর্বোচ্চ ২৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা তারই। তাই সফরকারী দলটির ম্যাচ অভিজ্ঞতা বাংলাদেশের চেয়ে অনেক কম। 

দলটির ওপরই আস্থা জিম্বাবুয়ে অধিনায়কের, ‘এ সিরিজ তরুণদের জন্য নিজেদের প্রমাণের দারুণ সুযোগ। টেস্ট ক্রিকেট মানসিকভাবে অনেক চ্যালেঞ্জিং, এখানে সাফল্যের জন্য দরকার মানসিক দৃঢ়তা। আমরা আমাদের শক্তির জায়গাগুলো নিয়েই কাজ করছি। উইকেট যদি পেসারদের সহায়তা করে, সেটা কাজে লাগিয়ে ম্যাচে গতি আনতে চাই।’

উপমহাদেশের কন্ডিশনে খেলার প্রস্তুতি নিয়েও কথা বলেন আরভিন, ‘বাংলাদেশে কীভাবে মানিয়ে নিতে হয়, সেটা বোঝার চেষ্টা করছি। শন উইলিয়ামস এখানে ভালো করেছে, তার অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে সবাই। দেশে এক সপ্তাহ প্রস্তুতির পর এখানে এসে তারই ধারাবাহিকতা রাখছি, সঙ্গে পরিবেশ অনুযায়ী কিছুটা মানিয়ে নিচ্ছি।’

ডরভয়হীন ক্রিকেট খেলার কথা বললেও প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছেন আরভিন, ‘বাংলাদেশে খেলাটা আমাদের জন্য কঠিন। তবে আমরা বিশ্বাস করি, আমাদের জয়ের সুযোগও আছে, সামর্থ্যও আছে। দল তা প্রমাণ করতে পারে।’

এইচ.এস/


বাংলাদেশ-জিম্বাবুয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250