মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

উন্মোচিত হলো ২০২৬ বিশ্বকাপের লোগো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

২০২৬ বিশ্বকাপের লোগো- ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর বসবে ২০২৬ সালে। এই আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। বিশ্বকাপের অনেক সময় বাকি থাকলেও আসরটির লোগো উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বুধবার (১৭ মে) ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান গ্রেট নাম্বার নাইন রোনালদো নাজারিও। ফুটবল বিশ্বকাপের সর্বশেষ আসরে অংশ নিয়েছিল ৩২ দল। তবে ২০২৬ বিশ্বকাপে অংশ নিবে ৪৮ দল। সেই বিশ্বকাপে ১৬টি ভেন্যুতে মোট ৮০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

লোগো উন্মোচন অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত যেখানে তিনটি দেশ এবং একটি সমগ্র মহাদেশ সম্মিলিতভাবে বলে যে, আমরা বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সর্ববৃহৎ ও সবচেয়ে বেশি দল নিয়ে ফিফা ওয়ার্ল্ডকাপ উপহার দিতে চলেছি। এই টুর্নামেন্ট আয়োজক দেশ এবং অংশগ্রহণকারীদের ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ করে দিচ্ছে।’

এম/


 

উন্মোচিত বিশ্বকাপ লোগো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250