বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

এই শীতে বার-বি-কিউ চিকেন হবে চুলাতেই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই শীতে কমবেশি সবার ঘরেই বার-বি-কিউয়ের আয়োজন থাকে। আবার অনেকেই বাড়ির ছাদে কিংবা ঘরে বসে বন্ধু বা পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টি করে আর এই পার্টি বারবিকিউ চিকেন ছাড়া জমে ওঠে না।

তবে বারবিকিউ চিকেন তৈরি করতে কয়লার প্রয়োজন হয় বলে, অনেকেই তা ঝামেলার মনে করেন। তবে চাইলে চুলাতেও তৈরি করে নিতে পারবেন বারবিকিউ চিকেন। জেনে নিন বারবিকিউ চিকেন তৈরির সহজ পদ্ধতি-

উপকরণ-

১. মুরগির মাংস ৪ পিস

২. লবণ স্বাদমতো

৩. লেবুর রস ১ টেবিল চামচ

৪. সরিষার তেল সামান্য

৫. সয়াবিন তেল সামান্য।

মেরিনেটের মসলা তৈরির উপকরণ-

১. টকদই ৩ টেবিল চামচ

২. আদা বাটা ১ টেবিল চামচ

৩. রসুন বাটা ১ টেবিল চামচ

আরো পড়ুন : নারিকেল দুধে ইলিশ মাছের মজাদার কোরমা তৈরির রেসিপি

৪. মরিচের গুঁড়া স্বাদমতো

৫. হলুদের গুঁড়া আধা চা চামচ

৬. বার-বি-কিউ মসলা ১ টেবিল চামচ

৭. ভাজা জিরার গুঁড়া ১ টেবিল চামচ

৮. অরেঞ্জ ফুড কালার ১/৩ চা চামচ

৯. সাদা সিরকা ১ টেবিল চামচ

১০. কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ।

পদ্ধতি-

প্রথমে মুরগির পিসগুলোর গায়ে ছুরি দিয়ে বেশ কয়েকটি দাগ কেটে দিন। ভেতরে যেন মসলা প্রবেশ করতে পারে। এরপর লবণ ও লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন।

মেরিনেট করা মসলাগুলো একসঙ্গে মাখিয়ে চিকেনের টুকরোগুলো ভালো করে কোট করে নিন। একটি বাটিতে নিয়ে ঢেকে সারারাত ফ্রিজে রেখে দিন।

পরদিন একটি ছড়ানো প্যানে সামান্য তেল ব্রাশ করে হালকা মাঝারি আঁচে ঢেকে ও উল্টেপাল্টে ভেজে নিন চিকেন।

উপরে সরিষার তেল ব্রাশ করে পরিবেশন করুন বারবিকিউ চিকেন। চাইলে প্যানে এক টুকরো কয়লা রেখে স্মোকিভাব নিয়ে আসতে পারেন।

এস/ এসি

চিকেন বার-বি-কিউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250