বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসবে আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি।

একাদশ জাতীয় সংসদের ২৪তম এবং ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আজ রবিবার (৩ সেপ্টেম্বর)  বিকেল ৫টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

এ অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এই অধিবেশন কত দিন চলবে তা নির্ধারণ করা হবে।

এদিকে অধিবেশন চলাকালে সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। এছাড়াও একাদশ জাতীয় সংসদের ২৪ তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনে বিধিনিষেধ দেওয়া হয়েছে।

এম.এস.এইচ/ 

জাতীয় সংসদ রাষ্ট্রপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250