সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন

নায়িকা অধরা খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা অধরা খান। ইতিমধ্যেই বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘সুলতানপুর'। 

এদিকে সেই সিনেমা মুক্তির আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইঙ্গিতপূর্ণ এক পোস্ট দিতে দেখা গেছে এই নায়িকাকে। 

চলচ্চিত্রে ছোট্ট এই ক্যারিয়ারে পরিশ্রম করেই এ পর্যন্ত আসতে হয়েছে অধরাকে। তাই কিছু বাস্তবতাও যেনো বেশ ভালোভাবেই টের পেয়েছেন তিনি। 


আরো পড়ুন: কোহলির ফোন নম্বর কি নামে সেভ করেছেন আনুশকা?


সোমবার এক ফেসবুক পোস্টে নায়িকা লিখেছেন, ‘এই জায়গাটা এমন এক জায়গা আপনি যতোই ধৈর্য ধরে ভদ্রতা দেখান না কেনো, যার বা যাদের জন্য এই ভদ্র আপনি, বা স্যাক্রিফাইস করছেন তারা এটাকে শূন্য পয়সার মূল্যায়নও করবে না! আপনাকে ব্যাডলি এক্সপোস করতে ১ সেকেন্ডও টাইম নিবে না। যা দরকার নেই তাও করতে হবে! সুযোগতো আপনি দিয়েছেন। এখানে ভদ্রতা মানেই সুযোগ করে দেয়া! এটাই এনাফ! টিট ফর ট্যাট। এই জায়গার জন্য সবচেয়ে বেস্ট চয়েস।’

তার সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘ঠেকে ঠকে শিখে নেন...।’ অন্য একজন লিখেছেন, ‘প্রায় ৮ বছর আগে তোমাকে এখানকার হালচাল বলেছিলাম। আর এতোদিনে তুমি বুঝলে।’ এই সকল মন্তব্যর বিভিন্ন জবাবও দিতে দেখা গেছে নায়িকাকে। 

এদিকে ‘সুলতানপুর’ সিনেমায় অধরা খান ছাড়াও অভিনয় করেছেন আশীষ খন্দকার, সানজু জন, ফারুক সুমন প্রমুখ। 

এসি/আইকেজে 

অধরা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250