রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’

এখনও কারও প্রেমে পড়িনি : দীঘি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাঝে মাঝে প্রার্থনা ফারদিন দীঘির প্রেমের খবর ছড়ায়। তার মতো সুন্দরী অভিনেত্রী প্রেম ছাড়া থাকবেন, এটা স্বাভাবিকভাবেই মানুষ বিশ্বাস করতে পারেন না।

তবে দীঘি জানালেন, তিনি কারও সঙ্গে প্রেম করছেন না। সবই গুজব। তার কথায়, ‘প্রেমের ঘটনা সত্য নয়। এটি ছিল শুধুই রটনা। নায়িকাদের আসলে ঘটনা ঘটা লাগে না, এমনিতেই গুজব ছড়ায়। তবে মিডিয়াতে অনেকে প্রেম করেও অস্বীকার করেন। যখন খবরটির সত্যতা প্রকাশ্যে আসে, তখন অন্যদের প্রেমের সত্যিকারের গুজবও বিশ্বাস করেন না দর্শক। এসব কারণেই আমরা প্রেম না করেও ফাঁসি।

আরো পড়ুন : খেলোয়াড়রা আমার প্রেমে পড়েছে, আমি পড়িনি : শ্রাবণ্য তৌহিদা

তাহলে বিয়ে নিয়ে কী ভাবছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘পাঁচ-ছয় বছর পরে বিয়ের চিন্তা। তবে এর মধ্যে যদি প্রেম হয়, তাহলে প্রেমের বিয়ে হতে পারে। আর না হলে পারিবারিক পছন্দেই বিয়ে করে ফেলতে পারি। এ জীবনে এখনও কারও প্রেমে পড়িনি। অনেকে প্রেমে পড়তে চেয়েছেন কিন্তু সাড়া দিতে পারিনি, এটি আমার ব্যর্থতা বলতে পারেন।’

চিত্রনায়িকা হিসেবে দীঘির শুরু নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে। তার নির্মিত ‘তুমি আছ, তুমি নাই’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় রেণু চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এস/ আই. কে. জে/

প্রেম দীঘি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250