শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বিশ্বকাপের স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি : বাবর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কলকাতায় বাংলাদেশের বিপক্ষে জয়ের পর বাবর বলেন, ‘অবশ্যই আমরা পরের দুই ম্যাচে জয়ের চেষ্টা করবো। দেখা যাক, এরপর আমাদের অবস্থান কি দাঁড়ায়। সামনের ম্যাচগুলোতে আমরা যতটা সম্ভব আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামতে চাই।’

সাত ম্যাচে তিন জয়ে পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে চতুর্থ স্থানে। 

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তারা। শেষ দুটি ম্যাচে জয়ের পাশাপাশি টুর্নামেন্টে টিকে থাকতে হলে ১৯৯২ চ্যাম্পিয়নদের অন্য দলগুলোর ফলাফলের ওপরও নির্ভর করতে হবে।

বাংলাদেশের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদির ৩ উইকেট শিকারের পর ওপেনার ফখর জামান (৮১) ও আব্দুল্লাহ শফিক  (৬৮) মিলে ১২৮ রানের উদ্বোধনী জুটি গড়ে তুলেন। এ জুটির  ব্যাটিং দৃঢ়তায় ১০৫ বল হাতে রেখে ৩ উইকেটের বিনিময়ে পাকিস্তান জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

আরো পড়ুন : মিডিয়া বা কে কী বলছে সেটি দেখার মতো সময় নেই : লিটন দাস

ফখর সম্পর্কে বাবর আজম বলেছেন, ‘আমরা জানি যখন ফখর নিজের স্বাভাবিক খেলা খেলে তখন ২০-৩০ ওভার একটি ভিন্ন মাত্রা তৈরি হয়। সে কারণেই আমরাও তাকে স্বাভাবিক খেলা খেলতে উদ্বুদ্ধ করি। তার খেলা দেখা সবসময়ই আনন্দের। শাহিন দ্রুত উইকেট তুলে নিয়েছে। মূল কথা হচ্ছে মিডল ওভারে আমরা বাংলাদেশকে রান করতে দেইনি ও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছি।’

হাঁটুর ইনজুরির কারণে সাইডলাইনে থাকা ৩৩ বছর বয়সী ফখর জামান আসরে গতকাল দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। তিনি বলেন ‘এই জয়টির জন্য আমরা মুখিয়ে ছিলাম। বিশ্বকাপের প্রতিটি জয় আত্মবিশ্বাস বাড়ায়। বাকি দুটি ম্যাচেও আমরা জয়ী হতে চাই, আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা।’

সাত ম্যাচে ষষ্ঠ পরাজয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘এই মুহূর্তে তিনটি বিভাগেই আমাদের দলগতভাবে পারফর্ম করতে হবে। এখানে ব্যক্তিগত কোনও সাফল্যে আমাদের পক্ষে ম্যাচ জয় করা সম্ভব নয়।’

রাউন্ড রবিন লিগে এখনও বাংলাদেশের দুটি ম্যাচ বাকি আছে। ৬ নভেম্বর নয়াদিল্লিতে শ্রীলঙ্কা ও পাঁচদিন পর পুনেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ঐ ম্যাচগুলোতে নিজেদের ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। এ সময় তিনি কলকাতার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এস/ আই. কে. জে/

বিশ্বকাপ বাবর শেষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250