শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

এখন শুধু পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই: আমির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

আমির খান। ছবি: সংগৃহীত

আমির খানের সর্বশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবরে পরেছিলো। এরপর অভিনয় থেকে বিরতির ঘোষণা দেন তিনি। বিরতির ঘোষণা দিলেও সিনেমা সংশ্লিষ্ট সব কিছুর সঙ্গেই আছেন তিনি। সম্প্রতি পঞ্জাবি ছবি ‘ক্যারি অন জাট্টা’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেখা গেল আমির খানকে।

অনুষ্ঠানে ভক্তরা তার থেকে জানতে চান তিনি কি আবার পর্দায় ফিরছেন? এসময় আমির খান বলেন, ‘লুক বদল করিনি। এসব কিছু না। আমি এখন শুধু শেভ করছি না। চুলও কাটছি না। এখন পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালো লাগছে।

তিনি বলেন, ‘আজ আমাদের উচিত কেবল মাত্র ক্যারি অন জাট্টা ছবি নিয়ে কথা বলা। কিন্তু আপনারা যেহেতু সবাই ভীষণ কিউরিয়াস হয়ে আছেন সেহেতু উত্তরটা দিয়েই দিই। আমি এখনও কোনও ছবি করার সিদ্ধান্ত নিইনি। আমি এখন শুধু আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আমার এটা ভালো লাগছে, কারণ আমি এটা এখন করতে চাইছি। আমি আবার যখন ইমোশনালি কোনও ছবির জন্য তৈরি হবো আবার তখন নিশ্চয় কোনও ছবিতে কাজ করব।'

আরো পড়ুন:প্রিয়াঙ্কা চোপড়াও ভুলভাল কাজ করেন!

কিছুদিন আগে ফাতিমা সানা শেখের সঙ্গে আমির খানের বিয়ের গুঞ্জন উঠেছিলো। তবে সে বিয়য়ে মুখ খেলেন নি এই দুই তারকা।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250