শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভিসা নীতি

এডিটরস গিল্ডের চিঠির জবাব দিলেন পিটার হাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

পিটার হাস : ফাইল ছবি

ভিসা নীতি নিয়ে উদ্বেগ জানিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ডের দেওয়া চিঠির জবাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

চিঠির জবাবে পিটার হাস জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে গণমাধ্যমকে নিজস্ব মতামত প্রচার থেকে বিরত রাখার পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরও মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা হবে। মঙ্গলবার চিঠির জবাব দেন মার্কিন রাষ্ট্রদূত।

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে। তিনি বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবেন, তাদের বিরুদ্ধে আমরা কথা বলে যাব এবং এসব ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করবে।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ঘোষিত ভিসা নীতি অনুযায়ী গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে যদি গণমাধ্যমকে তার মতামত প্রকাশে বাধা দেওয়া হয়, তাহলে এর সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ ভিসা নীতির আওতায় পড়বেন। তিনি আরও বলেন, সেন্সরশিপ আরোপ, ইন্টারনেট পরিষেবা সীমিত করা এবং সাংবাদিকদের হয়রানি করতে যদি সরকারগুলো তাদের সম্পদ ও প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে, তাহলে অতীতের মতোই যুক্তরাষ্ট্র এসব বিষয়ে উদ্বেগ জানানো অব্যাহত রাখবে।

বাংলাদেশের গণমাধ্যমের ওপরও মার্কিন ভিসা নীতি প্রয়োগ হতে পারে—পিটার হাসের এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে ২৮ সেপ্টেম্বর তাকে চিঠি দিয়েছিল এডিটরস গিল্ড। এক বিবৃতিতে এডিটরস গিল্ড জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত তার জবাবে স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাষ্ট্র সংবাদপত্রের স্বাধীনতাকে সমর্থন করে।

এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক ইনাম আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, 'মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিক ও মিডিয়া আউটলেটের মত প্রকাশের স্বাধীনতার চর্চাকে সমর্থন করে। সেটি যুক্তরাষ্ট্রসহ যেকোনো সরকারের বিষয়ে সমালোচনামূলক মতামতও হতে পারে।'

একে/ আই. কে. জে/ 


যুক্তরাষ্ট্র চিঠি পিটার হাস গণমাধ্যমের ওপর ভিসা নীতি প্রয়োগ এডিটরস গিল্ড জবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250