শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

এবার কন্ঠ শিল্পী হিসেবে পুরস্কার পেলেন নায়িকা সুবহা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

এবার কন্ঠ শিল্পী হিসেবে পুরস্কার পেলেন নায়িকা সুবহা। ছবি: সংগৃহীত

এ প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার। নিজের কিছু গাওয়া গান সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

এবার কন্ঠ শিল্পী হিসেবে পেলেন ‘জয়িতা নারী উন্নয়ন অ্যাওয়ার্ড ২০২৩’। 

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার সঙ্গে পুরস্কার পাওয়ার কথা শেয়ার করেছেন।

তিনি পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা হিসেবে তো কয়েকবার পুরস্কার পেলাম! কিন্তু এবারের পুরস্কারটা একটু স্পেশাল কারণ, অনেক বছর পরে কন্ঠ শিল্পী হিসেবে পুরস্কার পেলাম। জয়িতা নারী উন্নয়ন অ্যাওয়ার্ড ২০২৩। আয়োজনে জয়িতা নারী উন্নয়ন সংগঠন। ধন্যবাদ জয়িতা নারী উন্নয়ন সংগঠনকে। জয়িতা নারী উন্নয়ন সংগঠন এগিয়ে যাক সাথে থাকবো ইনশাল্লাহ।’

এর আগে নায়িকা হিসেবে কয়েকবার পুরস্কার পান সুবাহ।

সুবাহ ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছেন। ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। রফিক সিকদারের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় এ সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্রর বিপরীতে শাহ হুমায়রা সুবাহ অভিনয় করেছেন।

ওআ/





নায়িকা সুবহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250