শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

এবার রুপালি পর্দায় দেখা যাবে মাইকেল জ্যাকসনকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিনোদন, স্পোর্টস কিংবা দেশের অনেক খ্যাতিমান ব্যক্তিদের জীবনী তুলে ধরা হয়েছে রুপালি পর্দায়। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন মাইকেল জ্যাকসন।

জনপ্রিয় প্রয়াত মার্কিন সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক। সিনেমাটির নাম ‘মাইকেল’। ২২শে জানুয়ারি থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। গ্রাহাম কিংয়ের প্রযোজনায় এটি নির্মাণ করবেন পরিচালক অ্যান্টনি ফুকো।

জানা গেছে, সিনেমায় মাইকেলের ভূমিকায় অভিনয় করবেন তারই ভাগ্নে জ্যাফার জ্যাকসন। ইতোমধ্যে এই সিনেমার স্বত্বও কেনা হয়ে গেছে আন্তর্জাতিক বাজারে। যুক্তরাজ্যে একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। জ্যাফারের ‘মুনওয়াক’র একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ফুকো।

ক্যাপশনে নির্মাতা লিখেছেন, এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের জুতোয় পা গলাবে তার ভাগ্নে জ্যাফার জ্যাকসন। বছর দুয়েক আগে জ্যাফারের সঙ্গে দেখা হয়েছিল আমার। গোটা দুনিয়া জুড়ে তখনও মাইকেলের চরিত্রের জন্য অভিনেতা খুঁজছিলাম। তাকে দেখার পর মনে হয়েছিল এই চরিত্রটি তার জন্যই।

আরো পড়ুন: ‘কারার ঐ লৌহ কপাট’ গান বিতর্কের অনেক পর মুখ খুললেন এআর রহমান

‘মাইকেল’ শিরোনামে বায়োপিকটির চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। গ্রাহাম কিংয়ের সঙ্গে যৌথভাবে এই বায়োপিকের প্রযোজনা করছেন জন ব্রাঙ্কা, জন ম্যাকক্লেন। তারা মাইকেল জ্যাকসন এস্টেটের কোএক্সিকিউটরও।

প্রসঙ্গত, মাইকেলের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন দেখানো হবে এই সিনেমায়। যদিও পপ সম্রাটের জীবনের বিতর্কিত ঘটনাগুলোকে আদৌ কীভাবে দেখানো হবে সেটা এখনও পরিষ্কার করে জানাননি নির্মাতারা। ২০২৫ সালে মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের এই বায়োপিক।

সূত্র : দ্য গার্ডিয়ান

এসি/ আই. কে. জে/ 

মাইকেল জ্যাকসন রুপালি পর্দা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250