সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এমবাপ্পেকে দলে ফেরালেও পিএসজির ভাগ্য ফেরেনি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

কিলিয়ান এমবাপ্পে। ফাইল ছবি

চুক্তি নিয়ে ঝামেলা থাকায় ক্ষুব্ধ পিএসজি মূল দল থেকে বাদ দিয়েছিল এমবাপ্পেকে। তাই লিগ ওয়ানের উদ্বোধনী ম্যাচেও জায়গা হয়নি তার। তবে এমবাপ্পেকে বাদ দিয়ে প্রথম ম্যাচেই হোঁচট খায় ফরাসি জায়ান্টরা। তাই ঝামেলা মিটিয়ে প্রাণভোমরাকে দলে ফেরায় তারা। কিন্তু এতে ভাগ্য ফেরেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এমবাপ্পের ফেরার ম্যাচে তুলুজের সঙ্গে ১-১ ড্র করে আবার পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে পিএসজি।

ক্লাবের সঙ্গে ঝামেলা মিটলেও এমবাপ্পে এদিন বেঞ্চ থেকে খেলতে নেমেছিলেন। প্রথমার্ধ ছিল গোলশূন্য।

পিএসজি দ্বিতীয়ার্ধের শুরুতেই জাল কাঁপিয়েছিল। কিন্তু ১৭ বছর বয়সী মিডফিল্ডার ওয়ারেন জেইর এমেরির শট বাতিল হয়ে যায় অফসাইডে। তার পর ৫৮ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। বক্সে এমবাপ্পেকে ফেলে দিয়েছিলেন নিকোলাসিয়েন। তার পর ভার রিভিউর পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। 

বদলি হয়ে নামার ১১ মিনিটের মাথায় গোল করেছেন এমবাপ্পে। পিএসজির মতো পেনাল্টি থেকে তুলুজও জাল কাঁপায় শেষ দিকে। ৮৭ মিনিটে পিএসজির জয়ের সম্ভাবনা শেষ করে দেন মরক্কোর ফরোয়ার্ড আব্দুখলাল। গোল করে সমতা ফেরান তিনি।

এছাড়া এদিন বার্সেলোনা থেকে আসা উসমান দেম্বেলের অভিষেকও হয়েছে। তিনিও এমবাপ্পের মতো বেঞ্চ থেকে খেলতে নেমেছিলেন। 

এম.এস.এইচ/

পিএসজি এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250