শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

এমবাপ্পেকে দল থেকে বাদ দিল পিএসজি!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

এমবাপ্পে - ছবি: সংগৃহীত

ছুটি কাটিয়ে সময় মতো পিএসজির ক্যাম্পে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ২২ জুলাই প্রাক মৌসুমের ম্যাচ খেলতে জাপান যাচ্ছে লা প্যারিসিয়ানরা। ওই সফরের জন্য প্রস্তুতি নিয়েছেন তিনিও। 

লুইস এনরিকের অধীনে ২৫ জুলাই জাপানের ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পিএসজি। এমবাপ্পে ওই ম্যাচে খেলতেও চান। কিন্তু জাপান যাওয়ার দিন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পিএসজি বোর্ড। প্রাক মৌসুমের দলে রাখা হচ্ছে না ২৪ বছরের ফ্রান্স স্ট্রাইকারকে। 

ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন এই তথ্য। পিএসজি কর্তৃপক্ষ মনে করছে, এমবাপ্পে তাদের সঙ্গে প্রতারণা করতে চলেছেন!

পিএসজির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে এমবাপ্পের। তিনি পিএসজির সঙ্গে নতুন চুক্তি নবায়ন করবেন না। ২০২৪ সাল পর্যন্ত চুক্তির শর্ত শেষ করে ফ্রিতে প্যারিস ছাড়তে চান তিনি। পিএসজি মনে করছে, ২০২৪ সালে ফ্রিতে রিয়ালে যোগ দেওয়ার বিষয়ে এরই মধ্যে গোপনে আলোচনা সেরে ফেলেছেন ফ্রান্সম্যান এমবাপ্পে। 

এর আগে পিএসজি এমবাপ্পেকে আল্টিমেটাম দিয়েছিল। বলেছিল, 'ফ্রিতে ক্লাব ছাড়তে দেওয়া হবে না। হয় চুক্তি নবায়ন করো নয়তো আসন্ন মৌসুমেই ক্লাব ছাড়ো।' তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সপ্তাহ হয়ে গেলেও এমবাপ্পে কোন সাড়া-শব্দই দেননি। 

আরো পড়ুন:অভিষেকেই দুর্দান্ত গোলে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি

পিএসজির পরিকল্পনা ছিল, এমবাপ্পের সঙ্গে ৩১ জুলাই পর্যন্ত আলাপ-আলোচনা চালিয়ে যাওয়া। চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতায় আসা। এমবাপ্পেকে ১০ বছরের চুক্তি ও ১ বিলিয়ন ইউরো বেতনের প্রস্তাবও দিয়েছে কাতারি অর্থে চলা ক্লাবটি।  

কিন্তু এমবাপ্পে চুক্তি নবায়নে সাড়া দেওয়ায় তাকে বিক্রির পথ খোঁজা শুরু করেছে পিএসজি। জাপান সফরের দল থেকে তাকে বাদ দেওয়ার অর্থ এমবাপ্পে ক্লাব ছাড়ার খুব কাছে। পিএসজি এখন থেকেই তাকে বিক্রির প্রস্তাব বিবেচনা করতে শুরু করবে। 

এম/


পিএসজি এমবাপ্পে দলবদল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250