সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : বিটিভি

দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করে তীব্র যানজটে ধুঁকতে থাকা ঢাকা শহরে নতুন দুয়ার খুলল। 

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত আসতে প্রতিটি গাড়িকে সময় ব্যয় করতে হবে মাত্র ১০-১২ মিনিট।  

প্রধানমন্ত্রী কাওলা অংশ দিয়ে টিকিট কেটে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করেন। সেখান থেকে আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।  

প্রধানমন্ত্রী আজ উড়ালসড়ক উদ্বোধন করলেও রোববার থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর ফলে মাত্র ১০ মিনিটে বিমানবন্দরে কাওলা থেকে ফার্মগেট পৌঁছাতে পারবেন যাত্রীরা।

তথ্যমতে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি নামের প্রকল্পটি ২০১১ সালে হাতে নেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু হয় ২০২০ সালের ১ ডিসেম্বর। পুরোপুরি কাজ শেষ না হলেও আপাতত বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ খুলে দেওয়া হচ্ছে। প্রকল্পের নির্মাণ ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

প্রকল্পটির দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে রেললাইন ধরে তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে যাত্রাবাড়ীর কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে গিয়ে শেষ হবে। উড়ালসড়কে ওঠানামার জন্য মোট ২৭ কিলোমিটার দীর্ঘ ৩১টি র‌্যাম্প রয়েছে। র‌্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।

প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’। এর ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪০ কোটি টাকা। এরমধ্যে দুই হাজার ৪১৩ কোটি টাকা বা ২৭ শতাংশ বহন করবে বাংলাদেশ সরকার। বাকি অর্থের যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ২৫ বছরের চুক্তির মধ্যে সাড়ে ২১ বছর টোল আদায় করবে বিনিয়োগাকরী প্রতিষ্ঠান।

এদিকে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাতায়াত করতে বেশ কিছু নির্দেশনা মানতে হবে। সেতু বিভাগ এক গণবিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা উড়ালসড়কে দুই ও তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে না। তাই মোটরসাইকেল বা অটোরিকশা নিয়ে উড়ালসড়কে ওঠা যাবে না। গাড়ি নিয়ে গিয়ে উড়ালসড়কে দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। উড়ালসড়কে উঠতে ও চলাচল করতে পারবেন না পথচারীরা।

এ ছাড়া এক্সপ্রেসওয়েতে চলতে হলে গাড়িভেদে নির্দিষ্ট অংকের টোল পরিশোধ করতে হবে। কার, ট্যাক্সি, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (৩ টনের কম) জন্য টোল দিতে হবে ৮০ টাকা। মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা, ৬ চাকার বেশির ট্রাক ৪০০ টাকা এবং সব ধরনের বাসের (১৬ সিট বা তার বেশি) জন্য ১৬০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

এসকে/ আই.কে.জে/


প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250