রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন *** তিন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ *** পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত *** স্পিকারের পাকিস্তান সফরে প্রতিনিধিদলে যুদ্ধাপরাধীদের ছেলে, সিপিবির সমালোচনা *** জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস *** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান *** সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম *** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ

গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন আজ রোববার গোপালগঞ্জে সড়ক-মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন দলটির নেতা-কর্মীরা। গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে রাজধানী ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাটসহ বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে অবরোধ করা হয়েছে।

গোপালগঞ্জ-টেকেরহাট ও পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এসব সড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

সকাল থেকেই লকডাউনের প্রভাবে জেলার জনজীবন অনেকটা অচল হয়ে পড়ে। গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের চলাচল ছিল না বললেই চলে। অলিগলিতে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করলেও তা ছিল সীমিত।

জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হননি। শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সকাল থেকেই শহর ও সড়কগুলোতে স্বাভাবিক দিনের সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের বিভিন্ন স্থানে লগি-বৈঠা নিয়ে মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। জেলার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচির পাশাপাশি ক্রিকেট খেলা এবং সাউন্ড সিস্টেমে বঙ্গবন্ধুর ভাষণ ও গান বাজাতে দেখা যায়।

এদিকে, মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে আজ বেলা ১১টার দিকে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যালয়ের ভেতর থেকে মালামাল বের করে আগুন দেওয়া হয়। ঘটনায় কারা জড়িত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক দাবি করেন, আওয়ামী লীগ ঘোষিত দুই দিনের লকডাউন কর্মসূচি গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন। কর্মসূচির নামে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যাবে না বলে দলীয় নেতাদের নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

ইলিয়াস হক বলেন, ‘দলের নেতা শেখ ফজলুল করিম সেলিম ও শেখ ফজলে নাঈম জানমালের ক্ষতি না করা এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতকারী ঢুকে বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগ ও দলীয় নেতাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বলপ্রয়োগ না করার এবং সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান ইলিয়াস হক। শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

লকডাউনের কারণে সড়ক ও রেল—দুই পথেই যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। আগে থেকেই জেলায় ট্রেন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে। কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা বিপাকে পড়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনেও নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছেন।

বিজিবি, আনসার ও গোপালগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সার্বিক নিরাপত্তায় ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া সন্ধ্যায় মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। জনসাধারণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

তিন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

স্পিকারের পাকিস্তান সফরে প্রতিনিধিদলে যুদ্ধাপরাধীদের ছেলে, সিপিবির সমালোচনা

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250