শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

এশিয়ায় সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র‌্যাংকিং নিয়ে আমাদের আগ্রহ অনেক বেশি। বলতে গেলে একটি দেশের গোটা অবস্থানকে তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং। কোনো তালিকার আমাদের দেশের বিশ্ববিদ্যালয় স্থান পেলে পুলকিত হয়ে উঠি, ঠিক তেমনি কোথাও অবস্থান করে নিতে না পারলে আমাদের মন খারাপের কারণ উঠে।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিন এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১০০-এর র‌্যাংকিং বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান না পেলেও সেরা ২০০টির মধ্যে রয়েছে দেশের ২টি বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে ১৮৬তম স্থানে এবং বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে ১৯২তম স্থানে।

এই তালিকায় র‌্যাংকিং সেরা ৬০০+ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জায়গা দখল করে নিয়েছে। এতে স্থান পেয়েছে ভারতের ৭৫টি এবং পাকিস্তানের ২৯টি বিশ্ববিদ্যালয়।

র‌্যাংকিং-এ স্থান না পেলেও পুরো তালিকায় উঠে আসে বাংলাদেশের আরও ১০টি বিশ্ববিদ্যালয়ের নাম।

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালিকায় নাম আছে এমন বিশ্ববিদ্যালয়গুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; খুলনা বিশ্ববিদ্যালয়; ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ; ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

এশিয়ার মোট ৬৬৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র‍্যাংকিং করেছে টাইমস হায়ার এডুকেশন। ১৩টি সূচক বিবেচনায় এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর এই র‍্যাংকিং করা হয়েছে।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী ফেলোশিপ পেলেন ৪৮ জন

আশার বাণী হচ্ছে, ২০২২ সালের র‍্যাংকিংয়ের তুলনায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এগিয়েছে। সেই সঙ্গে উন্নতি হয়েছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক র‍্যাংকিংয়েও। গত বছর এশিয়ার সেরা ২৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাম ছিল না।

বিশ্ববিদ্যালয়গুলোর মৌলিক লক্ষ্য, পাঠদান পদ্ধতি, গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়েই করা হয়েছে এবারের তালিকা।

এবার এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হয়েছে চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়।

এম এইচ ডি/

বাংলাদেশ এশিয়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা চীন সিনহুয়া বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250