রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর নীলফামারী সফর ঘিরে প্রস্তুতি *** লালনের তিরোধান দিবসে ময়মনসিংহে বাউল গানের আসর *** পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, ত্রাসের রাজত্বের ইঙ্গিত বলছে জামায়াত *** এবার তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু *** মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার *** পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯: কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের শোক *** হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬ *** বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার *** প্রকাশ্যে অস্ত্র হাতে আলোচিত-সমালোচিত যত সংসদ সদস্য *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

এসআই পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২১

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বাংলাদেশ পুলিশে ২০২৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে ৯২১ প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ পুলিশে ২০২৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: কর্ণফুলী গ্রুপে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ১৭ অক্টোবর থেকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

এসি/ আই.কে.জে/

চাকরি এসআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250