রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অস্ত্রকাণ্ডে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ইশরাক হারাতে পারেন প্রতিমন্ত্রীর পদ *** প্রধানমন্ত্রীর নীলফামারী সফর ঘিরে প্রস্তুতি *** লালনের তিরোধান দিবসে ময়মনসিংহে বাউল গানের আসর *** পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, ত্রাসের রাজত্বের ইঙ্গিত বলছে জামায়াত *** এবার তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু *** মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার *** পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯: কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের শোক *** হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬ *** বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার *** প্রকাশ্যে অস্ত্র হাতে আলোচিত-সমালোচিত যত সংসদ সদস্য

পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯: কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের শোক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতা। গতকাল শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৯ জন দর্শনার্থী প্রাণ হারান এবং আরও অনেকে আহত হন। আজ রোববার প্রকাশিত এক শোকবার্তায় বাংলাদেশ উপহাইকমিশন এ শোক প্রকাশ করে।

শোকবার্তায় বলা হয়, সর্বজনীন দুর্গোৎসবের আনন্দঘন মুহূর্তে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় উপহাইকমিশন গভীরভাবে মর্মাহত। নিহত ব্যক্তিদের আত্মার সদ্গতি ও চিরশান্তি কামনা করার পাশাপাশি তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

এ ছাড়া সৃষ্টিকর্তা যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দেন, সেই প্রার্থনা করা হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতাও কামনা করেছে উপহাইকমিশন।

শোকবার্তায় আরও বলা হয়, এ ঘটনায় শোকাচ্ছন্ন কলকাতার মানুষের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা ও একাত্মতা প্রকাশ করছে বাংলাদেশ উপহাইকমিশন।

দুর্গাপূজা মণ্ডপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250