মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ *** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

এসএসসির ফল জুলাইয়ের শেষ সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

বৃহস্পতিবার (২২ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ কথা জানান।

আরো পড়ুন:দেশে মসজিদ রয়েছে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি

তিনি বলেন, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরি করার অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। প্রধানমন্ত্রী সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করতে আমরা প্রস্তুত।

এর আগে, গত ৩০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা কারিগরি বোর্ডের অধিনে এবার ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এম/


এসএসসি ফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250