সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

ওআইসির জরুরি বৈঠকে অংশ নেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাজায় সামরিক সংঘাত ও মানবিক বিপর্যয় পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী বুধবার (১৮ অক্টোবর) সৌদি আরবের জেদ্দায় জরুরি সভা ডেকেছে বিশ্বের মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। ওই বৈঠকে বাংলাদেশ অংশ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (১৫ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন জানান, বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত সৌদি আরবে অনুষ্ঠেয় ওআইসির জরুরি সভায় অংশ নিবে বলে বাংলাদেশকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত বর্তমান পরিস্থিতির আপডেট জানান। তিনি বলেন, নারী ধর্ষণ ও শিশু হত্যা বিষয়ে হামাস সম্পর্কে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে, যেগুলোর কোনো প্রমাণ নেই।

আরো পড়ুন: ইসরায়েলি সেনাদের অতি বলপ্রয়োগের নিন্দা বাংলাদেশের

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ একই অবস্থানে আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার অবরোধ সুফল হবে কিনা সন্দেহ। কালেকটিভ পানিশমেন্ট অনাকাঙ্ক্ষিত। পানি, ওষুধ, খাবার বন্ধ করা গ্রহণযোগ্য না, এটা মানবিকতার লংঘন। আমরা চাই, নির্যাতন বন্ধ হোক। আমরা চাই না, বিশ্বে আরও শরণার্থী বাড়ুক।

মন্ত্রী গাজায় মানবিক সহায়তার অনুমতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং ওই অঞ্চলে জাতিসংঘের রেজ্যলিউশনের ভিত্তিতে একটি ন্যায্য এবং স্থায়ী সমাধানের মাধ্যমে শান্তির প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান।

এসকে/ 

ফিলিস্তিন গাজা ইসরায়েল হামাস ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250