সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

ওটিটিতে হুমায়ূন আহমেদের ১০১টি নাটক, টেলিছবি ও সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৪ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এসেছে বেশ কিছু নতুন কনটেন্ট। তার মধ্যে অন্যতম হলো ‘হুমায়ূন ১০১’! আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, হুমায়ূন আহমেদের ১০১টি নাটক, টেলিফিল্ম ও সিনেমা নিয়ে সাজানো হয়েছে ‘হুমায়ূন ১০১’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত এটি হুমায়ূন আহমেদের ভিজ্যুয়াল নির্মাণের প্লে লিস্ট। যেখানে একক নাটক যেমন রয়েছে, তেমনি আছে ‘আজ রবিবার’–এর মতো সিরিয়াল। হুমায়ূন আহমেদ নির্মিত সব সিনেমাও দেখতে পারবেন ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন-এর এই প্লে লিস্টে। ঈদের আগের রাত থেকে দর্শক ‘হুমায়ূন ১০১’ প্লে লিস্টটি আইস্ক্রিনে দেখতে পারছেন।

এম/

আরো পড়ুন:

বুবলীর ‘লোকাল’-এ আগ্রহ বাড়ছে
 

ওটিটি হুমায়ূন আহমেদ নাটক টেলিছবি সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250