শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন শাহরুখ, সাথে থাকবে ৬ কমান্ডার, ৪ পুলিশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

চলতি বছর বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা পরপর বক্স অফিসে সুপারহিট হয়। ফলে ‘সম্ভাব্য’ হুমকির পরিপ্রেক্ষিতে তার নিরাপত্তার ব্যবস্থা করেছে মহারাষ্ট্র নিরাপত্তা সংস্থা।

তবে কোন ধরনের হুমকি পাচ্ছেন বা পাওয়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে কিছু প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।

একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, সম্প্রতি উচ্চ পর্যায়ের এক মিটিংয়ে শাহরুখের নিরাপত্তা প্রদানের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠকে অভিনেতার নিরাপত্তা নিয়ে আলোচনা-পর্যালোচনা করা হয়।

তারপর শাহরুখ খানকে দ্রুত ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা প্রদানের জন্য গত ৫ অক্টোবর মহারাষ্ট্র রাজ্য গোয়েন্দা বিভাগ (এসআইডি) পুলিশ কমিশনার, জেলা পুলিশ এবং স্পেশাল প্রোটেকশন ইউনিট-কে জানায়।  

আরো পড়ুন: নাইট ক্লাবে কেন নাচলেন শ্রাবন্তী

‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তায় শাহরুখের সঙ্গে থাকবেন ১১ জন নিরাপত্তাকর্মী। তার মধ্যে ৬ জন কমান্ডার, ৪ জন পুলিশ সদস্য এবং ট্রাফিক ক্লিয়ারেন্স গাড়িসহ আরো একজন থাকবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

গণমাধ্যমের এক প্রতিবেদন জানিয়েছে, শাহরুখ খান ভারতের যেখানে যাবেন, সেখানে থাকবেন নিরাপত্তাকর্মীরা। তাদের সঙ্গে থাকবে এমপি-৫ মেশিন গান, একে-৪৭ রাইফেলস এবং গ্লক পিস্তল। আর তার বাড়িতে সবসময় থাকবে চারজন পুলিশ সদস্য।

গত ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পাঠান’ সিনেমা। শুধু ভারতে সিনেমাটি আয় করে ৫২৪.৫৩ কোটি রুপি। বিশ্বব্যাপী এটি আয় করে ১০৫৫ কোটি রুপি। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় শাহরুখ অভিনীত ‘জওয়ান’। এ পর্যন্ত ভারতে এটি আয় করেছে ৫৬৬.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী এটি আয় করেছে ১১০৮.৮ কোটি রুপি।

এসি/ আই. কে. জে/ 


শাহরুখ ‘ওয়াই প্লাস’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250