বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

কক্সবাজার পৌঁছালো পর্যটক এক্সপ্রেস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

৭৮৫ যাত্রী নিয়ে কক্সবাজারে পৌঁছেছে ঢাকা-কক্সবাজার রুটের দ্বিতীয় আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস। বুধবার (১০ই জানুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে কমলাপুরের ঢাকা রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি বিকেল সাড়ে তিনটার দিকে কক্সবাজার পৌঁছে।

কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, আজ প্রথম যাত্রা শুরু করলো পর্যটকবাহী ট্রেন পর্যটক এক্সপ্রেস। সকাল সোয়া ছয়টা ছেড়ে আসা ট্রেনটি প্রায় সোয়া নয় ঘণ্টায় কক্সবাজার পৌঁছায়। রাত সাড়ে আটটায় যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে ট্রেনটি, যোগ করেন রব্বানী। 

আরো পড়ুন: ৭৮৫ যাত্রী নিয়ে কক্সবাজারের পথে পর্যটক এক্সপ্রেস

যাত্রীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কক্সবাজার রুটে নতুন একজোড়া বিরতিহীন আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস চালু করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারের নন-এসি শ্রেণির ‘শোভন চেয়ার’ আসনের ভাড়া ৬৯৫ টাকা এবং এসি শ্রেণীর ‘স্নিগ্ধা’ আসনের ভ্যাটসহ ভাড়া এক হাজার ৩২৫ টাকা। বিমানবন্দর স্টেশন থেকেও একই ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এইচআ/ আই.কে.জে/

ঢাকা-কক্সবাজার রুট পর্যটক এক্সপ্রেস বিরতীহীন ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250