শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

কবিতা: প্রাইভেসি —শুভাশীষ কুমার চ্যাটার্জী

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

ছবি-প্রতীকী

প্রাইভেসি

——শুভাশীষ কুমার চ্যাটার্জী

মানুষজনের ঝুট ঝামেলা একদম পছন্দ নয়

উৎসব আসে উৎসব যায় 

বাইরে কত আলো যাই হোক 

এই সপ্তাহ অন্তে কোনও পার্কে বন্ধুদের সাথে আড্ডা 


না না বছরে একদিন হলেই হয় কিন্তু খরচ যেখানে আছে

সেখানে আমার কিছু স্যাংশন আছে

তা আবার ঘরের অন্তপুর থেকেই বলে দেয়া 

ঠিক প্যারোলে মুক্তি নিয়ে বাইরে যাওয়ার মত।


ভাই বোন কিম্বা আত্মীয় কারো অসুখ কিম্বা কোন দরকার জরুরি 

 নানা বাপু আমারো তো সংসার আছে 

আমি প্রাইভেসি মেইনটেইন করি 

বিয়ে করেছি, ছেলে মেয়ে, একুইরিয়্যামে লাল

নীল মাছ, কিম্বা বিদেশি কুকুর কত কিছু পালতে হয় আমার 

ওদিকে শ্যালকগণ শালিকের মত লাল শালু বিছানো রাস্তায় আমাকে ডেকে নেয়

না না বাড়িতে যাওয়ার সময় নেই

বৃদ্ধ বাবা মা কোনদিন বাসায় নেয়া যায় কি? 


প্রাইভেসি আছে না? 

বছরে একবার অল্প কিছু টাকা দিলেই 

বাবা মা খুশি। 

প্রাইভেসি আছে না? 


এরপর মেয়ে বড় হয়, ছেলে বড় হয়

তাদেরও একটা প্রাইভেসি আছে

বাবা-মাও একদিন চলে যায়, চলে যাবে দূর অজানায়

প্রাইভেসি প্রাইভেসি করতে করতে একদিন 

দেখি ঘরে শুধু দুইজন 


তারপর একজন শুধু আমি 

আমার আমি মুখোস পরে বসে আছি

সেখানে অন্যকে দেখাই যায় না এমন কি

ঈশ্বরও সেখানে ঢুকতে পারেন না। 


অতঃপর দুই জন একজন নেই জন

শুধুই আমি আমি আমি

ডুরখেইম বহু আগেই বলেছিলেন বিচ্ছিন্নতাই মৃত্যু 

তবুও মৃত্যু হয় না প্রাইভেসির

আর ওই যে আমার আমি।


আরো পড়ুন: কবিতা: রক্তস্নাত আমার আঙিনা -খোকন কুমার রায়

শুভাশীষ কুমার চ্যাটার্জী প্রাইভেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250