শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: বদ্বীপে চলছি -ভীষ্মদেব বাড়ৈ

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বদ্বীপে চলছি

----ভীষ্মদেব বাড়ৈ

নিয়ন্তার হাত ধরে নিয়তি

ডান বাম খেলতে খেলতে একদিন সবকিছু বদ্বীপে ভাসিয়ে নিয়ে যায়।

যেমন পৃথিবী ঘোরে, চাঁদ ঘোরে সূর্য ঘোরে, কোনকিছু থেমে থাকে না, 

কোনকিছু একটুও স্থির নেই, সময় সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।


আমিও ভাসছি শ্রাবণে শ্রাবণে,

ভাদরে ভাদরে,

আমিও ভাসছি অবহেলা, অনাদরে!


স্রোত চলছে, আমি থেমে আছি,

অথচ নৌকা আমাকে নিয়েই চলছে, এতে কি করে বলি- আমি থেমে আছি?

মিথ্যে আশ্বাসে মাঝে মাঝে ঘাটের মাঝি‌ ঘাটে ফিরে আসে,

যে আসে স্থবির-অসার,

যে চলে যায়, সে সময়ের নিত্য দোসর।


আমরা নিয়ম মানতে মানতে একদিন বাঁধা পড়ে যাই, 

অথচ শেকল বন্দী মানুষ 

মন পালাইয়ের যাদুতে পুরাতন শেকল ভাঙে।

যে মানুষটি বন্দী, সে সভ্যতা গড়ে দিয়ে ফিরে যায় সময়ের যাত্রী হয়ে, কোনদিন পেছনে ফিরে আসে না, চলছে কোথা সেও জানে না।

চলছে‌ জাহাজ, চলছে ট্রেন

চলছে‌ ট্রাম, চলছে ক্রেন,


আমিও চলছি পথিক

আমিও চলছি রোজই,

আলো আছে বুকের ভেতর 

অথচ মিথ্যকে ভালোবেসে‌ সযতনে আঁধারের বদ্বীপ খুঁজি‌।


আরো পড়ুন: কবিতা: আদি-অন্ত - খোকন কুমার রায়

কবিতা ভীষ্মদেব বাড়ৈ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250