শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

কবে বিয়ে করছেন জানালেন স্বাগতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বহুগুণের অধিকারী অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। তিনি অভিনয়, উপস্থাপনা ও গান নিয়ে সব সময় আলোচনায় থাকেন। আগামী বছরের শুরুতে বিয়ে করতে যাচ্ছেন।  এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘আসছে জানুয়ারি মাসে বিয়ে। গত মাসে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এখন সবকিছু গোছাচ্ছি।’

স্বাগতা কাকে বিয়ে করছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, যে মানুষটির সঙ্গে এখন আমি সম্পর্কে আছি, তার সঙ্গে আগামী দিনের পথচলা সহজ হবে। আমাদের বোঝাপড়াও ভালো। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কাকে বিয়ে করছি, সময় হলেই তা সবাই জানতে পারবেন। সবার কাছে আমাদের জন্য শুভকামনা চাইছি।’

আরো পড়ুন: নারী সাংবাদিককে জড়িয়ে ধরে চুমু খেলেন সালমান

এদিকে স্বাগতা অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। এর মধ্যে একটি পরিচালক নুরুল আলম আতিক নির্মিত ‘মানুষের বাগান' অন্যটি মিশু মনির পরিচালিত ‘দেয়ালের দেশ’।

অন্যদিকে স্বাগতা অভিনীত ‘অসম্ভব’ নামের একটি সিনেমা চলতি মাসে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।

নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে স্বাগতা বলেন, ‘নতুন নতুন সিনেমার প্রস্তাব পাচ্ছি। আরও অনেকের সঙ্গে কথা হচ্ছে। আমি অভিনয়য়ের মানুষ, অভিনয় নিয়েই থাকতে চাই।’

এসি/ আই.কে.জে/


বিয়ে স্বাগতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250