সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

করোনার উচ্চ সংক্রমণশীল নতুন ধরন শনাক্ত

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

করোনা মহামারি শেষ হলেও করোনাভাইরাসের তেজ এখনো কমেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে এই ভাইরাসটির আরও একটি নতুন ও উচ্চ সংক্রমণশীল ধরন শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া এই ধরনটির নাম দেওয়া হয়েছে বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬।

যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ইসরায়েলে এই ধরনটিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক টুইটবার্তায় জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

একই দিন পৃথক এক টুইটবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬ ভাইরাসটিকে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’র তালিকাভুক্ত করা হয়েছে।

মার্কিন গবেষণা সংস্থা হিউস্টন মেথোডিস্টের ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজি বিভাগের পরিচালক ড. এস ওয়েসলি লং বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে করোনাভাইরাসের যে ধরনটি আধিপত্য করছে সেটির নাম এক্সবিবি পয়েন্ট ১ পয়েন্ট ৫। বিশ্বের প্রায় সব রোগীই এই ধরনটিতে আক্রান্ত।’

‘এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ মাত্র ৩টি দেশে হাতে গোনা কয়েক জন রোগীর দেহে নতুন এই ধরনটির অস্তিত্ব শনাক্ত হয়েছে। প্রাথমিক গবেষণায় আমরা জানতে পেরেছি— এক্সবিবি ১ পয়েন্ট ৫ ভাইরাসটির ৩৬ বারের মিউটেশন শেষে উদ্ভব হয়েছে নতুন এই ভাইরাসটির এবং মহামারির প্রথম দিকে যেসব ধরন আধিপত্যশীল ছিল, সেগুলোর সঙ্গে নতুন ভাইরাসটির সাদৃশ্য রয়েছে।’

‘নতুন বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬ ভাইরাসটির বর্তমান আধিপত্যশীল ধরনকে সরিয়ে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারে সক্ষম কিনা—সেটিই এখনকার গবেষণার প্রধান বিষয়,’ রয়টার্সকে বলেন ড. লং।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ফ্রেড হাচিনসন ক্যানসার সেন্টারে কর্মরত ভাইরাস গবেষক জেস ব্লুম এ সংক্রান্ত কিছু তথ্য জানা গেছে বলে জানিয়েছেন। রয়টার্সকে ব্লুম বলেন, ‘আমাদের প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এই ভাইরাসটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং টিকা সুরক্ষাকে ফাঁকি দিতে সক্ষম।’

এম.এস.এইচ/

করোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250